আনছার উল্লাহ, উখিয়া উপজেলা।
যৌতুক লোভী স্বামী ও শাশুড়ির যৌতুকের টাকার জন্য ৪বছর বয়সী এক সন্তান ও ৫মাসের অন্তঃসত্ত্বা রোকসানা আক্তার(২২) নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
গত ২৩/০৬/২০২০ ইং তারিখ বিকালের দিকে উখিয়া উপজেলাধীন জালিয়াপালং ইউপির ৮নং ওয়ার্ড চোয়াংখালী গ্রামে এই ঘটনা ঘটে।
জানাযায়, জালিয়াপালং ইউপির পশ্চিম সোনাইছড়ি গ্রামের মৃত আমির হামজা’র মেয়ে রোকসানা আক্তার(২২) ও একই ইউপির চোয়াংখালী গ্রামের মৃত একলাছ মিয়া’র ছেলে নুরুল আবছার(২৮) এর সাথে ৫ বছর আগে শরিয়া ও সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে রোকসানা আক্তার ৫মাসের অন্তঃসত্ত্বা ও পাঁচ বছর বয়সী ফুটফুটে ১টি কন্যাও সন্তান রয়েছে।
রোকসানা আক্তার ও তার পরিবারের দাবি, বিয়ের পর থেকে রোকসানার স্বামী নুরুল আফসার কোন না কোন বাহানা করে কিছুদিন পরপর টাকা দাবি করে মারধর করত। ইতিমধ্যে রোকসানার সংসারের কথা চিন্তা করে বেশ কয়েকবার ১০/২০ হাজার করে টাকা দিয়েছেন তারা।
উল্লেখ্য যে, সপ্তাহ দুয়েক আগে থেকে স্বামী নুরুল আবসার ও শাশুড়ি সখিনা খাতুন (৫০) রোকসানার বাপের বাড়ি থেকে ১লক্ষ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। এতে রোকসানা রাজি না হওয়ায় তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে শশুর বাড়ির লোকজন। রোকসানা বলেন, আমার মেয়ে ও গর্ভের সন্তানের কথা চিন্তা করে এই অমানবিক নির্যাতন সহ্য করেও স্বজনদের জানায়নি। কিন্তু পাষান্ড স্বামী ও শাশুড়ি গত তিনদিন ধরে আমাকে বেধড়ক মারধর করতঃ একটা দানাপানিও খেতে দেয়নি, অনেক বার আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তবুও আমি স্বামীর সংসার আগলে ধরতে চেয়েছি। এক পর্যায়ে গর্ভের সন্তান সহ আমাকে মেরে ফেলার হুমকি দেওয়াতে ভয় পেয়ে বাপের বাড়িতে খবর দেয়। রোকসানার বড়ভাই নুরুল হোসাইন জানান, মুঠোফোনে বোনের কান্না জড়িত আহাজারি শুনে সাথে সাথে আমার চাচাসহ কয়েকজন গণ্যমান্য মানুষ সাথে নিয়ে বোনকে উদ্ধার করে সোনারপাড়া বাজার থেকে চিকিৎসা করে বাড়িতে নিয়ে আসি। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এখন সেখানে চিকিৎসাধীন আছেন।
এই অমানবিক নির্যাতন ও মারধরের উপযুক্ত বিচারের প্রত্যাশায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান রোকসানা ও তার পরিবার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.