এম নুরুল কাদের, মহেশখালী।
কক্সবাজারে মহেশখালীতে বৃষ্টির পানি ডুকে নিমজ্জিত অনেক পরিবারের ব্যাপক ক্ষতি। হোয়ানক,কালারমারছড়া,মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ গ্রামের প্রায় পাঁচ হাজারো বসতবাড়ি এখন পানির নিচে তলিয়ে গেছে।
গত বুধবার ভোরে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে বড় মহেশখালী, হোয়য়নক,শাপলাপুর, কালালমার ছড়া, মাতারবাড়ী ইউনিয়নের বেপক্ষয়ক্ষতি।
“ওয়ান নিউজ” কে, আওয়ামীলীগ যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম জানান,

প্রবল ভারী বর্ষণে হোয়ানক পানির ছড়া ৯ নং ওয়ার্ড দক্ষিণ বারঘর পাড়া সহ অধিকাংশ ঘরবাড়ি পানিতে ভাষছে বসতবাড়ি বেপক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগুুস্তরা হলেন, মোঃ জালাল মিয়া,জিয়াউর রহমান,আবুল কালাম, মোঃজাফর, আব্দুল গফুর মৌঃ গোলাম কাদের,মোঃনজুরুল ইসলাম,তৈয়ব কবির,কবির আহম্মদ, নুর আহম্মদ,মোঃজকরিয়া, আমিনুল ইসলাম,আজিজুল করিম, শাহাদ্দত কবির, আমানুল করিম,বাদশা মিয়া, শফি আলম, শাহা আলম, মাহাব্বু আলম, আবু বক্কর, দিদারুল আলম, আবুল কালাম, হামিদ বকসু, সহ অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে জাতীয় পাঁটির ইউনিয়ন সভাপতি মোঃনাছির উদ্দীন জানান গ্রামের বাড়ী পানিতে তলিয়ে গেছে। হোয়ানক ইউনিয়নের ব্রিজ এলাকার অধিকাংশ বাড়ি ঘরে পানি উঠেছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজর দেওয়ার দাবী জানাছি।
সরজমিনে উল্লেখিত ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বসতবাড়িতে পানি উঠার ফলে মুরগী, গরু-ছাগল, আসবাবপত্র, শিশুদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। সরজমিনে আরো দেখা যায় টানা বর্ষনে জনতাবাজার-শাপলাপুর গোরকঘাটা সড়ক ও জনতাবাজার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া -গোরকঘাটা সড়ক পানিতে তলিয়ে গেছে।

ধলঘাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবীর হোসাইন বলেন, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সীমান্তবর্তী ধলঘাটা নাছির মোহাম্মদ ডেইল ১নং ওয়ার্ড গ্রামেন শতাধিক ঘর-বাড়ি বৃষ্টির পানি ডুকে নিমজ্জিত হয়েছে। এতে অনেক পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন,পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার পাশাপাশি সুইচ গেইট বন্ধ থাকায় বৃষ্টির পানি চলাচল করতে না পারায় আমার এলাকার ৫ শতাধিক ঘর পানিতে ভাসছে। এদের অবস্থা দেখলে খুবই দুঃখ লাগে।
বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন একটু নজর দিবেন।
মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন,বন্যাকবলিত এলাকার সবকিছুর খবর রাখা হচ্ছে।
ওয়ান নিউজ কে জানান
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফ বাদশা,আমি এই বিষয়ে পানি উনয়ন বোর্ড এবং উপজেলা নির্বাহী অফিসার কে অবহৃত করেছি। তারা পানি সরানো ব্যবস্থাতা আশ্বাসাজ দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.