লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জের : যুবকের উপর অতর্কিত হামলা

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামিদুল ইসলাম চৌধুরী (৩৮) নামে এক যুবকের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
সে উপজেলর আমিরাবাদ মল্লিক ছোবাহানের তেলিপুকুর পাড় এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।

এ ঘটনায় আহত হামিদের ছোটভাই মোশারফ হোসেন চৌধুরী ১৭ জুন (বুধবার) বাদী হয়ে ওই এলাকার নাছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৮) সাইফকে প্রধান আসামী করে লোহাগাড়ায় থানায় একটি মামলা দায়ের করেছে ।

১৬ জুন (মঙ্গলবার ) রাত ৮ টার দিকে উপজেলার আমিমিরাদ মল্লাক ছোবহান কাজি পকুর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এজেহার সিত্রে প্রকাশ, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। হামলাকারীরা হামিদুল ইসলাম চৌধুরীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হামিদ চিকিৎসাধীনে রয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার আতাউর রহমান চৌধুরী বাবুল বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। হামিদের উপর অতর্কিতভাবে হামলাটি সত্যিই দুঃখজনক। সাইফুল ইসলাম সাইফ এলাকার খারাপ প্রকৃতির লোক বলেও তিনি জানান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: রিজুয়ান বলেন, হামিদ নামের এক যুবক মাথায়, পায়ে ও শরীরের বিভিন্ন অংশে জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,এ ঘটনায় আহত হামিদের ছোট ভাই মোশারফ হোসেন চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়। আসামীদেরকে শীঘ্রই আইনের আওতায় অানবে বলেও তিনি জানান।

অপরদিকে অভিযুক্তদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.