আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে টানা দুই দিনের বর্ষনে ৫ গ্রামের কয়েক শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
তৎমধ্যে দক্ষিন নারিচবুনিয়া, দক্ষিন বাইশাী, মধ্যম বাইশারী, পুর্ব বাইশারী, পশ্চিম বাইশারী , গুদাম পাড়া অন্যতম।
মংগলবার ও বুধবারের পাহাড়ী ঢলে এই ৫টি গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান চাউল, রান্নাঘর পানির নিচে তলিয়ে যাওয়ায় খবর পেয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর নিজ উদ্যোগে রাত সাড়ে ৮ টায় নারিচবুনিয়া এলাকায় রান্মা করা ২০০ মানুষের জন্য খাবার নিয়ে ছুটে যান এবং সেগুলু বিতরন করে তাদের শান্তনা দেন।
তিনি বলেন একদিকে করোনাভাইরাস অন্যদিকে পানি তাই এই দুর্যোগময় মুহুর্তে সকলে যদি এগিয়ে এসে তাদের পাশে দাড়ায় তাহলে কেউ আর কষ্টে থাকবেনা। তাই তিনি সকলকে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
এসময় স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.