মিছবাহ উদ্দিন:
কক্সবাজার সদরের ঈদগাঁও মধ্যম মেহেরঘোনা দারুল ইরফান মাসরাসার পরিচালক কর্তৃক শতবছরের পুরাতন রাস্তা দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও স্থানীয় চেয়ারম্যান বরাবার লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাহ ইউনিয়ন পরিষদের প্যানের চেয়ারম্যান (২) ও সদস্য বজলুর রহমান। এসময় আপাতত স্থাপনা নির্মান বন্ধ রাখার জন্যে বলেন তিনি।
স্থানীয়দের অভিযোগ এ রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে হাঠাচলা করে আসছে শত শত লোকজন। কিন্তু কয়েকবছর পূর্ব থেকে সারকারি বনভূমি দখল করে দারুল ইরফান মাদরাসা নামের একটি প্রতিষ্ঠান স্থাপনের পর থেকে এ রাস্তাটি বন্ধের পায়তারা চালাচ্ছে। বারবার স্থানীয়রা প্রতিবাদ করলেও তারা ক্রান্ত হননি।
সম্প্রতি আরেকটি স্থাপনা নির্মানের নামে রাস্তাটি বন্ধ করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এসময় স্থানীয়রা বাধা দেয় এবং চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি অবহিত করে। পরে পরিষদের পক্ষ থেকে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্যে বলেন। এই রাস্তাটি সচল রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং প্রয়োজনে মানববন্ধন করা হবে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে মাদরাসা পরিচালক মাওলানা নুরুল আবছার বলেন, এখানে পুরাতন রাস্তা আছে কিনা তা জানিনা। তবে উভয় পাশের জায়গা মালিকের কথার উপর ভিত্তি করে আমরা স্থাপনা নির্মান চালাচ্ছি। দৃশ্যমান রাস্তার কথা জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন।
ঈদগাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুব আলম মাবু বলেন, এই রাস্তাটি দীর্ঘদিনের পুরাতন। কোনভাবেই হাঠাচলার রাস্তা বন্ধ করা যাবে না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস জানান, এই রাস্তাটি অর্ধশতাধিক বছর আগে হাঠাচলা করে আসছে স্থানীয়রা। এটা বন্ধ করা বেআইনী।
ঈদগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম বলেন, কোনমতেই রাস্তা বন্ধ করা যাবে না। আমি ব্যস্ত থাকায় পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানকে পাঠিয়ে স্থাপনা নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনা নির্মান করতে হলে রাস্তা সচল রেখে কাজ করতে হবে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.