এম,নুরুল কাদের মহেশখালী
বাংলাদেশ আওয়ামী লীগ – এর সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ১৩জুন শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বরেণ্য রাজনীতিবিদ, সিরাজগঞ্জের কৃতি সন্তান ও আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে মহেশখালী প্রেসক্লাব।
শোক পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানান, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মাহবুব রোকন, সাধারণ সম্পাদক এম, সালামত উল্লাহ, বশির উল্লাহ সাবেক সভাপতি মোঃজয়নাল আবেদ্দীন, হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ, ফরিদুল আলম দেওয়ান, মোঃবয়ান, সিরাজুল হক সিরাজ, এম,নুরুল কাদের, এম. রমজান আলী, ছৈয়দ মোস্তাফা আলী বিডি আর, সওয়ার কামাল, মোঃ মোকছুদ, জিকির উল্লাহ, আমিনুল হক সহ প্রেসক্লাবের সকল সদস্যরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.