প্রেস বিজ্ঞপ্তিঃ
আজ ১০ জুন কউক অধিক্ষেত্রে প্রাথমিকভাবে মেরিন ড্রাইভ সড়কের সমুদ্রের বিপরীত পাশে পাটুয়ারটেক এলাকায় ফলজ,বনজ ঔষধিসহ বিভিন্ন জাতের ১ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারা বাহিককতায় আজ ৭ কিমি রাস্তায় ১০ হাজার গাছ লাগানো হয়েছে। গাছের চারা রোপনের উদ্বোধন করেন লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি।

এ সময় বনবিভাগ,পরিবেশ অধিদপ্তর , বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকাভিত্তিক গাছগুলোর পরিচর্যার জন্যে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগোষ্ঠীকে দায়িত্ব দেয়া হয়।
এ ব্যাপারে কউক চেয়ারম্যান জানান, ছাত্রলীগসহ স্থানীয়দের কে সব রকম সাহায্য সহযোগিতা করা হবে। এ ছাড়াও কাউকের আওতাধীন এলাকায় প্রশাসন, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর ও জনপ্রতিনিধিসহ সকল কে সম্পৃক্ত করে বর্ষা মৌসুমে সবুজায়ন ও জীব বৈচিত্র্য পরিবর্তনে কার্যক্রম গ্রহন করা হয়েছে।
কউক মাননীয় প্রধানমন্ত্রীর যে কোন নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর। এ ছাড়াও সমুদ্র সৈকত এলাকায় জীব বৈচিত্র রক্ষার্থে কয়েক টি স্থান নির্দিষ্ট করে সংরক্ষনের জন্য ইতোমধ্যে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। লাল কাঁকড়া, কাছিম, সমুদ্রলতা, ডলফিন এর জন্যে স্থানীয় জনসাধারণ ও পর্যটক চলাচল বারিত করা হয়েছে।
এ ছাড়াও বনবিভাগ যেগুলো পরিকল্পনা নিয়েছে সেগুলো বাদ দিয়ে তাদের সাথে সমন্বয় করে ঝাউ গাছ ও অন্যান্যগাছ লাগানো হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.