সাংবাদিক আব্দুল মোনায়েম খানের মৃত্যুতে ঈদগাহ রিপোটার্স সোসাইটির শোক

প্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি ও ডেইলি সানের সাবেক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।

রোববার ৭ জুন বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে নেয়ার পর পরই তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। এদিকে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যুতে ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতি দিয়েছেন, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম ছরওয়ার শিফা, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সদস্য যথাক্রমে এম আবুহেনা সাগর, মুফিজুল ইসলাম মুফি, আশফাক উদ্দিন আরফাত, রফিকুল ইসলাম লিটন, এম বজলুর রহমান, মোজাম্মেল হক, ওসমান গণি ইলি প্রমূখ।

নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তায়ালা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.