কক্সবাজারের আরো একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

সানজীদুল আলম সজীব, কক্সবাজার

করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া কবরস্থান রোড় নিবাসী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ন্যাশনাল ককস ক্রীড়া সংঘের সাংগঠনিক সম্পাদক আরিফ উল্লাহ চাচা মরহুম সানা উল্লাহ ঢাকাস্থ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

পরিবারের বিশেষ সুত্রে জানন, বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৩ মে তার করোনা নমুনা পরীক্ষার জন দেয়া হয়। ঈদের ১ দিন পর ২৬মে রিপোর্ট পজেটিভ আসে। তারপর তার অবস্থার অবনতি হলে পারিবার হতে উন্নত চিকিৎসার জন্য সারাসরি ঢাকাস্থ আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণা করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) তে রাখা হয়। আজ শনিবার (৬জুন) রাত ১ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আজ সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে তার গ্রামের বাড়ি পিএমখালিতে জানাজা এবং দাফন কার্য সম্পন্ন করা হবে৷  এই মৃত্যু ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘের পক্ষে শোক প্রকাশ করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এম. জাহেদ উল্লাহ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.