ঢাকা আহছানিয়া মিশন গর্জনিয়া মাঝির কাটা রামু-২ শাখার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্টান

বার্তা প্রেরকঃ ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক পরিচালিত অলটার নেটিভ লার্নিং প্রোগ্রামের মাধ্যমে আজ দুপুরে ৬ মাস মেয়াদি কারিগরী প্রশিক্ষনের শিক্ষার্থীদের মাঝে হোষ্ট কমিটির মাধ্যমে প্রতি মাসে ৮০০ করে মোট ২৪০০ টাকা বৃত্তি প্রদান করেন।বিগত জুন ২০১৯ ইং তারিখ হতে শুরু করে ডিসেম্বর ২০১৯ ইং শেষ হচ্ছে এই অলটারনেটিভ লার্নিং প্রোগ্রাম শেষ হয়।

উল্লেখ্য যে, প্রশিক্ষনের মধ্যে ছিল কম্পিউটার সার্ভিসিং মোবাইল সার্ভিসিং , টেইলারিং, এবং ব্লক বটিক প্রায় ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। আগামী জানুয়ারী মাস থেকে আবার নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

আজ বৃত্তি প্রদান অনুষ্টানে উপস্তিত ছিলেন গর্জনিয়া মাঝির কাটা শাখার সম্মানিত সভাপতি জনাব মাষ্টার মোহাম্মাদ ইসহাক, সহ-সভাপতি জনাব মঈন উদ্দিন ট্রেনিং অফিসার নুসরাত জাহান প্রিয়া, ট্রেনিং অফিসার সাজিয়া আক্তার, সদস্য মোহাম্মদ শাহ আলম সাওদাগর, সদস্য মোহাম্মদ ইকবাল, সুরত আলম সদস্য ও তরুন উদ্যোক্তা জনাব একে এম আনোয়ার ও এস এম নাজিম।

তরুণ উদ্যোত্তা একে এম আনোয়ার বলেন”দরিদ্র জনগোষ্ঠীকে দরিদ্রতার বেড়াজাল থেকে মুক্ত করতে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই,দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে UNICEF এর আর্থিক সহাযতায় ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক পরিচালিত হচ্ছে অলটারনেটিভ লার্নিং প্রোগ্রাম, এ অলটারনেটিভ লার্নিং শেখে অনেক কর্মসংস্থানে সুযোগ পাবে।এ অলটারনেটিভ লার্নিং প্রোগ্রামে আগামী জানুয়ারি মাস থেকে আবারো ভর্তি কার্যক্রম চলবে যথাসময়ে ফরম সংগ্রহ করার অনুরোধ রইল”।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.