রশিদনগর ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

আরিফুল হাসান

জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে বিশ্বের জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সিদ্ধান্ত অনুসারে অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘ পরিবেশ কার্যক্রম (UN Environment programme) এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “Biodiversity” অর্থাৎ “জীববৈচিত্র‍্য”।

বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” স্মরণে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশে রশিদ নগর ইউনিয়ন ছাত্রলীগ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.