জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য বিধি না মেনে দোকান খোলা রাখার অপরাধে ২ দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
জরিমানা আদায়কৃতরা হলেন, উপজেলার পদুয়া বাজারের সারিকা বিতানের মালিক মোহাম্মদ আলমকে ৩ হাজার টাকা ও মামুন এন্ড ব্রাদার্সের মালিক সাব্বির আহমদকে ১০ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখার অপরাধে চলমান অভিযানে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারায় দুই দোকানীকে জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর টহল টীম ও লোহাগাড়া থানা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.