নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়ায় ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সাতকানিয়া সার্কালের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন।
বাংলাদেশ পুলিশের পক্ষ হতে করোনা মহামারীতে বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের খুশী ছড়িয়ে দিতে বিশেষ মানবিক উদ্যোগ ঈদ আনন্দ-২০২০ এর আয়োজন করা হয়।

২১ মে বেলা ১২টায় লোহাগাড়া সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে উপজেলার কর্মহীন, অসহায়, হত দরিদ্র ও প্রতিবন্ধীদেরর মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক। এটিএসআই আনোয়ার হোসেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মানবিক পুলিশ কর্মকর্তা হাসানুজ্জামান মোল্যা বলেন, মহামারি করোনয় সৃষ্ট দুর্যোগে সাতকানিয়া লোহাগাড়ার সাধারণ জনগন ঘরবন্দি রয়েছে। অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছেন। মধ্যবিত্ত, সৌদি প্রবাসী পরিবার, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
তিনি আরো বলেন, যারা করোনা দুর্যোগ সংকটময় মুহুর্তে বাংলাদেশ পুলিশ সবসময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি ইতিমধ্যে ৫`শ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.