আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের পক্ষ হইতে করোনাভাইরাস এর কারনে কর্মহীন ও ঘরবন্দী হয়ে পড়া অটোরিকশা চালকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রান বিতরণ করা হয়েছে ।
সোমবার ১৮ এপ্রিল সকাল ১০ টার সময় পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি নিজেই উপস্থিত থেকে ৫০ জন অসহায় কর্মহীন অটোরিকশা শ্রমিকদের মাঝে এসব ত্রানসামগ্রী তুলে দেন।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে এবং মাননীয় পার্বত্য মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসন থেকে পাওয়া খাদ্যসামগ্রী অসহসয় শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। যাতে কোন শ্রমিক করোনাভাইরাস এর কারনে না খেয়ে না থাকে ।ইনশাল্লাহ এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।
তিনি আরো বলেন ইতিপুর্বে টমটম চালক, সিএন জি চালক ও মটর সাইকেল চালকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রান বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নুরুল আজিম, আবদুর রহিম, নারী ইউপি সদস্য সাবেকুন্নাহার, অটোরিকশা চালক সমিতির সভাপতি শাব্বির আহমদ, সাধারন সম্পাদক এম হাবিবুর রহমান রণি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.