এম.মনছুর আলম,চকরিয়া :
গেল এক সপ্তাহের ব্যবধানে করোনা আক্রান্তের এখন হটস্পর্টে পরিণত হয়েছে কক্সবাজারের চকরিয়া। বর্তমানে আক্রান্তের দিক দিয়ে চট্টগ্রাম বিভাগের মধ্যে করোনায় শীর্ষে রয়েছে চকরিয়া উপজেলা। সরকারি নির্দেশনা ও লকডাউন না মেনে বাড়ি থেকে বের হয়ে যত্রতত্র ঘোরাঘুরি করার দায়ে নিত্যদিন গাণিত হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা বিস্তার রোধে মাঠ পর্যায়ে দিব্যি চলছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান অাদালতে অভিযানও।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোর সাড়ে ৪টা থেকে সকাল ১০টা এবং সন্ধ্যা থেকে রাত গভীর পর্যন্ত অভিযান পরিচালনা করে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয় জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করার মতো কাজ করেও ঠেকানো যাচ্ছে না করোনা আক্রান্ত প্রতিরোধ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনগনকে সচেতন করার পাশাপাশি আকস্মিক ভাবে এক স্থান থেকে অন্যস্থানে মার্কেটে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ।
মার্কেটের ভেতরে দোকান খুলে মালামাল বিক্রি করার দায়ে ও বিভিন্ন অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৩টি মামলায় ৮৯ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (১৬মে) ভোর ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজ অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।
অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজ বলেন , করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাব থেকে আত্মরক্ষার্থে উপজেলার প্রত্যেকটি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দুরত্ব বজায় রাখা, বাজার মনিটরিং কার্যক্রম এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চকরিয়া পৌরশহরের বিভিন্ন মার্কেট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের নির্দেশ না মেনে সামাজিক দুরত্ব বজায় না রাখায় অভিযান পরিচালনা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে গণজমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় উপজেলার ফাঁসিয়াখালি এলাকার গাবতলি বাজার, খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজার, চিরিংগা ইউনিয়নে চরণদ্বীপ এলাকা, চকরিয়া পৌরসভার তরছঘাটা, কাজিপাড়া, বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজার ও শাহারবিল ইউনিয়নের শাহারবিল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করার দায়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৩টি মামলায় ৮৯ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানের সময় তিনি জনগণের কাছে বার্তা দেন ঘরে থাকবেন নিরাপদে থাকবেন। আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবে।
দেশের চলমান কোভিড-১৯ করোনা পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নিয়মিত এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.