এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে কর্মহীন ও জীবিকা হারানো শ্রমজীবি দিনমুজুর, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইলিয়াছ। শুক্রবার বিকালে তিনি চকরিয়া পৌরসভার করাইয়াঘোনাস্থ নিজ বাসভবনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে জীবিকা হারানো অসহায়, গরিব ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
কক্সবাজার জেলা জাতীয় পাটির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেন, করোনা সংক্রমণের প্রভাবে শ্রেনী-পেশার সকল নাগরিক আজ দিশেহারা। সংক্রমন শুরু থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে জীবিকা হারানো শ্রমজীবি ও দিনমুজুর পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সহায়তা বিতরণ করেছি। কাউকে কিছু দিলে তা প্রচার করতে হবে কেন। এই সংস্কৃতি উপকারভোগী মানুষকে উল্টো নানাধরণের বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। সেই জন্য আমি বরাবরে সাহায্য সহযোগিতা করার বিষয় নিয়ে প্রচারমুখী নই।
তিনি বলেন, করোনা সংক্রমণের এই দুর্দিনে বিত্তবান সকল নাগরিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে স্বচ্ছল সবাইকে গরীব মানুষের পাশে থাকতে হবে। বিপদের মুর্হুতে তাদের পাশে দাঁড়াতে হবে। সরকার সারাদেশে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে। নগদ অর্থ সহায়তা দিচ্ছে। সরকারের পাশাপাশি সবার উচিত মানবিক কাজের অংশহিসেবে জীবিকা হারানোর মানুষের খবর নেয়া। তাদের জন্য মানবিক কল্যাণে সাধ্যমতো সহযোগিতা করা। আশাকরি প্রকৃত মানবসেবীরা এগিয়ে আসবেন।
সাবেক সাংসদ হাজি ইলিয়াছ চকরিয়া-পেকুয়াবাসির উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমন থেকে নিজের, পরিবার সদস্যদের এবং প্রতিবেশি সবার সুরক্ষা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মেনে চলুন। সবাই বাড়িতে থাকুন, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না। বের হলেও মাক্স বিতরণ করুন। সর্তকতা অবলম্বন করুন। বাড়িতে থেকে বেশি বেশি ইবাদত করুন। সবাই নিরাপদ থাকুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.