প্রথমবারের মতো রাঙামাটিতে করোনায় ৪ জন আক্রান্ত

চট্রগ্রাম প্রতিনিধিঃ প্রথমবারের মতো রাঙামাটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ জন। বুধবার (৬ মে) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের সবাই পৌর শহরের বাসিন্দা বলে জানা গেছে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাঙামাটিতে এই প্রথম ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে আরও নমুনা রিপোর্ট অপেক্ষমান আছে। আক্রান্তদের ৪ জনই রাঙামাটি শহরের বাসিন্দা। এদের মধ্যে পুরুষ ৩ জন ও ১ জন মহিলা আছেন।

আক্রান্তদের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার ২ জন, দেবাশিষ নগর এলাকার ১ জন ও অন্যজন রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।

গত ২৯ এপ্রিল তাদের নমুনা পাঠানো হয়েছিল। রাঙামাটি জেলা প্রশাসন থেকে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার, দেবাশিষ নগর ও রিজার্ভ বাজার এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.