গর্জনিয়ায় ৫০ গরীব পরিবারে ইফতার সামগ্রী তুলে দিল পুলিশ

এস এম হুমায়ুন কবির / এস এম বেলাল উদ্দীন।।

পুলিশ জনগনের বন্ধু। করোনায় নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যের চরম অভাব চলছে। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান।দরিদ্র মানুষ গুলো দু,মুুটো ভাত যোগান দিতে যেখানে হিমশিম খাচ্ছে সেখানে আবার ইফতারি। যেন মরার উপর খাড়ায় ঘা।চলতি রমজানে দরিদ্র মানুষ গুলো কোন ভাবে নুন-ভাত খেয়ে দিন অতিবাহিত করছে। এমন দুর্যোগময় পরিস্থিতিতে রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, চৌকস পুলিশ অফিসার ইন্সপেক্টর জনাব আনিসুর রহমানের নেতৃত্বে অপরাপর পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ মিলে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রীর উপহারের প্যাকেট বিতরণ করেছেন।

৩ মে দুপুর ২ ঘটিকায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ি চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে গর্জনিয়া ও কচ্ছপিয়ার প্রায় ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সৌজন্যে ইফতার সামগ্রী বিতরণ করেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আনিসুর রহমান।

এ সময় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির,এ এস আই মনজুর এলাহী, এ এস আই মুরাদ সিকদার সহ কর্মকর্তা বৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।

উপকার ভোগী বৃদ্ধা আছিয়া জানান, পুলিশ শুধু জনগনের জানমালের নিরাপত্তা দেয় না পুলিশ অসহায় রোজাদার মানুষের মুখে খাবার পৌছে দেয়।আছিয়ার স্বরে স্বর মিলিয়ে ইফতারের উপহার পাওয়া আরেক জন বিধু শর্মা জানান,বয়স বর্তমানে ৯০ বছর।

জীবনে প্রথম দেখলাম পুলিশ শুধু মানুষের বিপদের বন্ধু নয়, পুলিশ মঙ্গা পীড়িত হাড্ডি সার মানুষগুলোর মুখে খাবারের ও ব্যবস্হা করেন।ইফতার সামগ্রী পাওয়া মানুষ গুলো সাদা মনের পুলিশ অফিসার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের দীর্ঘায়ু এবং পুলিশ বাহিনীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ( আইসি) মোঃ আনিসুর রহমান জানান,দরিদ্র মানুষ গুলোর হাতে ইফতার সামগ্রী উপহার হিসাবে তুলে দিতে পেরে অত্যন্ত ভাল লাগছে।

তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সকল অফিসার ও পুলিশ সদস্যদের মানবিক উদ্যোগে সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.