নিজস্ব প্রতিবেদকঃ টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি। শুক্রবার (১ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার জাদিমোরা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
এতে নিহত হয়েছেন- ২৬ নম্বর নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ হাকিম (৩৫) ও অজিউল্লাহ’র ছেলে মো. রশিদ উল্লাহ (৩৫)। ঘটনাস্থল থেকে রাইফেল, ওয়ানশুটারসহ ১৫টি আগ্নেয়াস্ত্র, গুলি ও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, টেকনাফ উপজেলার জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প-২৬ শালবাগান ক্যাম্পের পাশ্ববর্তী পাহাড়ে একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযানে গেলে ডাকাতদল র্যাবের উপর অতর্কিতভাবে গুলি ছুড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি করে।
গোলাগুলির একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাদের রকি গ্রুপের সদস্যরা বলে সনাক্ত করে র্যাব। এসময় ১৫টি দেশীয় তৈরী বন্দুক, ২৮ রাউন্ড গুলি ও দুইটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।
এদিকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, র্যাব সুত্রে খবর পেয়ে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে’।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.