এম.মনছুর আলম,চকরিয়া :
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে পুরো বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষ এ ভাইরাসের প্রাদুর্ভাবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শ্রমজীবিরা জীবিকা হারিয়ে গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছে। সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা জুড়েও চলছে অঘোষিত ভাবে লগডাউন। করোনা ভাইরাসের আতংকে এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া দিনমুজুর, দুস্থ, অসহায় ও শ্রমজীবি মানুষের কর্ম বন্ধ থাকার কারণে তারা জীবিকা হারিয়ে চরম ভাবে সংকটে পড়ে। সমাজের এসব অসহায়-দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে খাদ্য সামগ্রী দাঁড়িয়েছেন জাতীয় পার্টি চকরিয়া উপজেলা শাখার সদস্য সচিব ও জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক মানবাধিকার কর্মী মো: শামসুল আলম।
তিনি পবিত্র মাহে রমজানে দরিদ্র, অসহায় ও দুস্থ দুইশত পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন কাকারা ইউনিয়নের সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে। বিতরণের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ ও তেল।
দুপুর থেকে বিকাল পর্যন্ত কাকারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে জাপা নেতা শামসুল আলম হতদরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
জাতীয় পার্টি চকরিয়া উপজেলা শাখার সদস্য সচিব ও মানবাধিকার কর্মী শামসুল আলম বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ আজ মানুষের জীবনকে মহাসংকটে ফেলে দিয়েছে। এ সংকটময় মুহূর্তে দরিদ্র, দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মানবিক সহায়তা হিসেবে নিজস্ব তহবিল থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার এই দুঃসময়ে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। এমন সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে ঘরবন্দী হয়ে পড়া অসহায় মানুষের জন্য ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। সবার প্রতি অনুরোধ এ দুর্যোগময় মুহূর্তে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদেও এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.