চকরিয়ায় রমজানের শুরুতে ঈমাম-মুয়াজ্জিনকে ইফতার সামগ্রী উপহার দিলেন মেয়র আলমগীর চৌধুরী

এম.মনছুর আলম,চকরিয়া :

মহামারী করোনা সংক্রমণের প্রাদুর্ভাবে জাতির এ ক্রান্তিলগ্নে ও পবিত্র মাহে রমজানের শুরুতে ইমাম-মুয়াজ্জি মাঝে ইফতার সামগ্রী তুলে দিলেন মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত কক্সবাজারের চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। তিনি চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের আওতাধীন বিভিন্ন এলাকার ৯০টি মসজিদের ১৮০ জন ঈমাম মুয়াজ্জিনকে এ ইফতার সামগ্রী তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে চকরিয়া পৌর পরিষদ ভবনে মেয়র আলমগীর চৌধুরী ইমাম মুয়াজ্জিনদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।

চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: আলমগীর চৌধুরী বলেন, মহামারী করোনা সংক্রমনের প্রাদুর্ভাব দরিদ্র, দিনমজুর ও শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের পাশাপাশি এলাকার ইমাম-মুয়াজ্জিনরাও তাদের পরিবার পরিজন নিয়ে আর্থিক সংকটের মধ্যে চরম কষ্টে দিনাতিপাত করছে।

মানবিক বিবেচনা করে তাই পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯০টি মসজিদের ১৮০ জন ঈমাম-মুয়াজ্জিনকে মানবিক সহায়তা হিসেবে রমজানের শুরুতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

মেয়র আরও বলেন, ৯০টি মসজিদের ১৮০ জন ঈমাম ও মুয়াজ্জিনদের মধ্যে বেশিরভাগ ইমাম-মুয়াজ্জিকে পৌরসভা ভবন থেকে বিতরণ করা হয়েছে। বেশ কিছু ইমাম মোয়াজ্জিনকে মসজিদে গিয়ে এ ইফতার সামগ্রী পৌছে দেওয়া হয়।

সরকারি ত্রাণ থেকে ১প্যাকেটে ১০ কেজি চালের সঙ্গে আমার ব্যক্তিগত তহবিলের অর্থায়নে আরেক প্যাকেকে ২কেজি চনা, ১কেজি চিনি, ১কেজি সেমাই, ১কেজি ডাল,১ প্যাকেট খেজুর,১ লিটার তেল,১কেজি পেঁয়াজসহ ইফতার সামগ্রী দেওয়া হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.