কর্ণফুলীতে রাতের অন্ধকারে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন বাহাদুর খাঁন

চট্টগ্রাম প্রতিনিধি:

করোনা সংকটে বড় অসহায় মধ্যবিত্তরা। বাস্তবতার সাথে চলতে গিয়ে আরো বেশি অসহায় নিম্নবিত্ত হতদরিদ্ররা। খাদ্য সংকটে থাকা এসব লোকদের লোকচক্ষুর আড়াল থেকে রক্ষা করে রাতের অন্ধকারে ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহার তরুণ ব্যবসায়ি ও শিক্ষানবীশ আইনজীবি মো. বাহাদুর খাঁন।

কোনো সংগঠন কিংবা দলের সহযোগিতায় নয় শুধুমাত্র নিজস্ব তহবিল থেকে যতদুর সম্ভব বাড়ির পাশের মানুষদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার এই অসাধারণ মহৎ কাজটি এলাকার জনগণের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।

প্রচার বিমুখ বাহাদুর নিজের উপার্জিত অর্থ দিয়ে শতাধিক অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুপ চাপ চাল, ডাল, ছোলা, আলু, চিনি, চিড়াসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

মো. বাহাদুর খাঁন আরো বলেন, করোনায় অভাবগ্রস্ত মানুষ গুলোর মধ্যে কেউ আছে দিন মজুর, কেউ আছে নিম্ম মধ্যবিত্ত, আবার কেউ আছে মধ্যবিত্ত। এদেরকে তিনটি ভাগে ভাগ করে আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এটি একান্ত ব্যক্তিগত তহবিল থেকে দিচ্ছি, তাই আমি চাই এটি মানুষ না জানুক। মানুষকে জানিয়ে সহায়তা করার কোনো অর্থ হয় না। সামর্থ্যের মধ্যে যতদিন সম্ভব এই সহযোগিতা চালিয়ে যাব। বিশেষ করে আমার এলাকার মেহনতী মানুষগুলো যাতে খাবারের জন্য কোনো কষ্ট না পায়।

তিনি আরো বলেন, উপজেলার রাজনীতিবিদদের বলব রাজনীতি হচ্ছে জনগণের খেদমত করা। জনগণের এই বিপদের সময় যদি তাদের পাশেই না দাঁড়ান। তাহলে এই রাজনীতি করার কোনো অর্থ নেই।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.