গর্জনিয়াবাসীর অকৃত্রিম বন্ধু সাংবাদিক হুমায়ুন।। রাত-বেরাতে অভাবির ঘরে খাবার পৌছিয়ে দেন, বিপদে পাশে দাঁড়ান

প্রেস বিজ্ঞপ্তিঃ-

করোনায় ভেঙে পড়ছে খাদ্য নিরাপত্তা। নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলো এখন চোখে সরিষা বাগানে ভূত দেখছে।দিন দিন এই খাদ্য সংকট প্রকট আকার ধারণ করছে।আশপাশের মানুষের কপালে দুর্চিন্তার ভাজ দেখলে যে কারো বুঝতে সহজ হবে তাদের ঘরে খাদ্য ঘাটতি কেমন!মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এসব মানুষের মনের কথা সবার আগে বুঝতে পারে বিধায় সরকারি ভাবে ত্রান তৎপরতা বাড়িয়ে দিয়েছে।

উপর থেকে নিচে গড়াতে গিয়ে প্রান্তিক জনপদে পৌছাতে হিমশিম খাচ্ছে। এমন বৈশ্বিক দুর্যোগ পরিস্থিতিতে আমরা ও কি পারি না প্রতিবেশির দুর্দিনে পাশে দাড়াঁতে! আমরা স্বপ্নবাজ মানুষ। স্বপ্ন দেখতে এবং স্বপ্নের বীচ বুনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে যে লড়াই সংগ্রাম তা আমাদের জীবন যুদ্ধের সবসময়ের সাথী। আমরা স্বপ্ন দেখতে যেমন ভালবাসি তেমনি গন্তব্যে পৌছার লড়াইয়ে আমরা আপসহীন।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে অসংকোচে চলতে শিখেছি তাই হয়তো। অদম্য গতিতে গন্তব্যে পৌছাবো ইনশাআল্লাহ।

জীবন চলার পথে, মধ্য পথে থেমে যাওয়ার নাম জীবন নয়-সংগ্রাম করে গন্তব্যে পৌছার নাম জীবন। আমাদের সংগ্রাম কখনো নিজের প্রয়োজনে নয়, আমাদের এলাকার মানুষ, দল তথা প্রিয় দেশের স্বার্থে করেছি এখনো করছি। আগামী দিনে ও এই সংগ্রাম চলবে।

করোনায় মানুষের যখন স্মরণকালের ক্লান্তিকাল অতিক্রম করছে তখন মানুষ কখনো নিজের সুখ বিলাশে বসে থাকতে পারে না। তারা পারে যারা মানুষ রুপী ইবলিশ শয়তান। এই লেখায় এমন অমানুষ গুলোর চুলকানো শুরু হতে পারে। এতে আমরা দ্বিধাবোধ করিনা বরং আরো উৎসাহ পাই। তবে প্রিয় গর্জনিয়াবাসীর পাশে দুর্যোগে শুধু নয় সুখ-দুঃখে সারা জীবন পাশে থাকব ইনশাআল্লাহ।

চলমান করোনা পরিস্হিতিতে গর্জনিয়ায় খাদ্যের অভাবে কোন মানুষ উপোস থাকবে আমরা খেয়ে ভোগবিলাশে জীবনযাপন করবো তা কখনো হতে পারে না। প্রয়োজনে এক কেজি চাল খিচুড়ি করে দশ ভাই অল্প অল্প করে মিলেমিশে খাব।

আমরা গর্জনিয়ার নিম্ন ও মধ্য আয়ের দুর্দশাগ্রস্হ অভাবী মানুষের পাশে থাকবো।নিম্ন ও মধ্য আয়ের কারো খাদ্য সংকট হলে সরাসরি ০১৮৪২-০৬৭০০০ ফোন করুন।আমরা আপনাদের পাশে অতীতে যেমন ছিলাম, এখনো যেমন আছি আগামীতে ও পাশে থাকবো ইনশাআল্লাহ।।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.