আনিস নাঈমুল, রামু।
রামু উপজেলার মরনোত্তর সভাপতি মরহুম হোসাইন মাহমুদ রিফাতের পরিবারের পক্ষ থেকে মহামারী করোনায় ঘরবন্দী,কর্মহীন ও অসহায় ২৩০ পরিবারকে চাল,ডাল, আলু,তেল, ছোলা, পিয়াজসহ ভালোবাসার উপহার বিতরণ করা হয়।
এছাড়াও ২০ পরিবারকে ৩০ হাজার টাকা নগদঅর্থ প্রদানসহ আরো ১০ পরিবারকে ১বস্তা করে চাউল বিতরন করা হয়।
উক্ত কার্যক্রমে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মরহুম রিফাতের চাচা রামু উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাব্বির আহম্মদ,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্লাবন বড়ুয়া, রামু উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা মিটুন চন্দ্র নাথ, ফতেখাঁরকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ইউনুস, ছাত্রনেতা সাংবাদিক আনিস।
এছাড়াও আরো উপস্হিত ছিলেন, রাজারকুল আওয়ামীলীগ নেতা ডালিম, ছাত্র বাপ্পি, খুরশেদ, লালু সহ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.