ওমর ফারুক::
টেকনাফ বাহারছড়া মারিশবনিয়া এলাকায় কোভিড-১৯ বা করোনা ভাইরাসে এক আম ব্যাপারী আক্রান্ত হয়েছে।
জানা যায়, রবিবার ১৯ এপ্রিল ৩১২ আক্রান্ত হয়েছে এবং ৭ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে মারিশবনিয়া এলাকার মৃত আব্বাস আলীর পুত্র মোহাম্মদ হোসেন মিস্ট্রি (৫৫) নামের একজন আম ব্যবসায়ী বাহারছড়ায় প্রথমবারের মত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
গত সাপ্তাহে বড় ডেইল এলাকায় আরো ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। হোসেন মিস্ট্রি আমের চালান নিয়ে বিভিন্ন সময় ঢাকাসহ বিভিন্ন করোনা শনাক্ত এলাকায় আম-পানের চালান নিয়ে যেত বলে একাধিক সূত্রে জানা গেছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী বলেন, আম-পান ভর্তি ঢাকাগামী পরিবহন বারবার না যেতে বলা হলেও এলাকায় আওয়ামী লীগ নেতাসহ স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধিদের প্রতিনিয়ত তদবির করার কারণে ছেড়ে দেওয়া হত। এখন এলাকা পরিবার, সমাজ করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক রয়েছে। বড় ঝুঁকিতে রয়েছে পুরা উপকূলীয় অঞ্চল বাহার ছড়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.