চকরিয়ায় কৈয়ারবিলে দরিদ্র ও শ্রমজীবি পরিবারের মাঝে হারুনুর রশিদের খাদ্য সহায়তা প্রদান

এম.মনছুর আলম,চকরিয়া :

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে দেশ-বিদেশ আজ স্থবির হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষ করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে তাদের জীবিকা হারিয়ে ঘরবন্দী হয়ে দিন কাটাচ্ছে। সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা জুড়েও চলছে অঘোষিত ভাবে লকডাউন। এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া মানুষের কাজকর্ম বন্ধ থাকার কারণে দিনমজুর, দরিদ্র, অসহায় ও শ্রমজীবি নিম্ন আয়ের মানুষগুলো পড়েছে চরম আর্থিক সংকটে।

এ দুর্যোগে মানবিক সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৃতি সন্তান ও সোমাটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিনিয়র আর এসএমও তরুণ সমাজসেবক সাবেক ছাত্রনেতা এইচএম হারুনুর রশিদ টিপু।

কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা দ্বিতীয় বারের মতো হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে সমাজকর্মী হারুনুর রশিদ নিজেই এ খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে হারুনুর রশিদ বলেন, গ্রাম পর্যায়ে হোম কোয়ারেন্টাইন এ থাকা অসহায় পরিবারের অবস্থা দেখে দ্বিতীয় পর্যায়ে আমার এ উদ্যোগ। নিজের বিবেকের তাড়নায় ও এলাকার সামাজিক দায়বদ্ধতা থেকে জাতীয় এ মহামারীতে এলাকার কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত, অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো।

তিনি আরও বলেন, ইতিমধ্যে তিনশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষ করেছি যা ধারাবাহিকভাবে চলমান থাকবে। এলাকার যে কোন বিপদ আপদে অতীতেও জনগণের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো।

এই দুর্যোগ মোকাবেলায় এলাকার বৃত্তবানদেরও দরিদ্রদের পাশে থাকার আহবান জানিয়ে সকলের সহযোগিতাও কামনা করেন সাবেক ছাত্রনেতা এইচ এম হারুনুর রশিদ টিপু।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.