ঘরে থাকি,পরিবার ও দেশকে নিরাপদ রাখি…….পর্ব-০৪

করোনায় ভাইরাস মোকাবিলায় আমরা কতটুকু প্রস্তুত?

করোনাভাইরাসের মহামারির ঝক্কি সামাল দিতে নাকানিচুবানি খাচ্ছে পুরো বিশ্ব। মহামারির এই সংকট আমাদেরকে নানা বিষয়ে নতুন করে ভাবতে শিখাচ্ছে। এটি রাষ্ট্র ও সমাজের মূলে আঘাত হেনেছে, অনেক দেশের চিকিৎসা ব্যবস্থাকে কিংকর্তব্যবিমূঢ় করে তুলেছে।

মহামারির এই সময়ে বিশ্বব্যাপী মানুষ যেসব বাস্তবতার মুখোমুখি হচ্ছেঃ

বেঁচে থাকার জন্য অনেক বেশি কিছুর প্রয়োজন নেই: আমরা এখন শুধু মৌলিক প্রয়োজনগুলো মেটাচ্ছি। আমরা এটা অনুধাবন করছি যে, বেঁচে থাকার জন্য আমাদের অনেক বেশি কিছুর প্রয়োজন নেই। এখন আমরা শুধু খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং পানিতেই তুষ্ট থাকছি। ফলে আমরা বুঝতে পারছি যে, এসব মৌলিক প্রয়োজনের বাইরে যেসব চাহিদা আমাদের রয়েছে সেগুলো নিতান্তই মেকি। দামি ব্যাগ, সৌখিন ঘড়ি, দামি আসবাবপত্র, আভিজাত্যপূর্ণ নতুন নতুন পোশাক, এমনকি জমকালো পার্টি এসবকিছুই আমাদের সামনে গোলকধাঁধা ছাড়া কিছু নয়। দিনশেষে সুন্দরভাবে বাঁচার জন্য আমাদের প্রয়োজন খুবই সামান্য। কিন্তু আমরা চোখের সামনে জমকালো সব আয়োজন দেখে বিভ্রান্ত হয়ে সেগুলোকে প্রয়োজন ভেবে ভুল পথে পা বাড়াই।

জীবন ক্ষণস্থায়ী এবং মূল্যবান: ভাইরাস ইতোমধ্যেই বহু জীবন কেড়ে নিয়েছে। অনেকেই আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। অনেকেই তাদের প্রিয়জনকে হারাচ্ছেন। এই পরিস্থিতি জীবন ও মৃত্যু সম্পর্কে আমাদেরকে নতুনভাবে শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি কত সহজেই আমরা নিঃশেষ হতে পারি, কিংবা আমাদের প্রিয়জনকে হারাতে পারি। এটি আমাদেরকে শেখাচ্ছে জীবন কত মূল্যবান এবং সময় থাকতেই এর যথাযথ ব্যবহার করতে হবে। কারণ, মৃত্যু অবশ্যম্ভাবী এবং জীবন ক্ষণস্থায়ী। তাই আমাদের প্রিয় মানুষগুলোকে অনেক বেশি সময় দেওয়া উচিত।

করোনায় ভয় ও আতঙ্কিত হলে আপনার হবে ক্ষতিঃ জ্যামিতিক হারে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। ১৭ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য অনুসারে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বে মারা গেছেন ২১,৯০,৩০৩ জন। বাংলাদেশেও মারা গেছেন ৭৫জন। সংক্রমিত ১৮৩৮জন।

বাংলাদেশসহ বিশ্বের প্রতিষ্ঠিত সব গণমাধ্যম প্রতিমুহূর্তে করোনাভাইরাসের খবর প্রকাশ করে যাচ্ছে। ফেসবুকসহ শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমেও করোনাভাইরাসের খবরে আগ্রহ মানুষের। অর্থাৎ, এই সময়ে করোনাভাইরাস মানুষের চিন্তার প্রধান বিষয়।

এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। যে জিনিসটা আমরা আসলে জানি না, সেই জিনিসটা আমাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। অনিশ্চয়তা থেকে আমাদের মধ্যে একধরনের ভয় হয়। ভয়টা আতঙ্কে রূপ নিতে পারে। যখন মানুষের করার কিছু থাকে না, তখন কিন্তু মানুষের মধ্যে একধরনের অসহায়ত্ব তৈরি করে। অসহায়ত্ব মানুষের মধ্যে একধরনের মানসিক চাপ তৈরি করে। ব্যক্তি বিশেষে একেকজনের মানসিক চাপ একেক রকমের। কারও হয়তোবা সামান্য ভয় লাগছে, কেউ হয়তোবা শঙ্কার মধ্যে আছে, অনেকে সাংঘাতিক আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন।’

মেখলা সরকার বলেন, ‘যখনই উদ্বেগ, ভয় মাত্রা ছাড়িয়ে যাবে, তখন আমাদের মস্তিষ্ক বডি (শরীর) থেকে কিছু নিউরো কেমিক্যাল মোবিলাইজড করে। এটা যদি ক্রনিক হয়ে যায়, তখন আমাদের মধ্যে কিছু উপসর্গ তৈরি হয়। আমাদের যে ইন্টারনাল অর্গান সিস্টেম আছে, যেমন: ফুসফুস, লিভার, কিডনি, সেটাকে কিন্তু ইফেক্ট করবে। অনেকের মাথাব্যথা হতে পারে। কারও মাথা ঘোরাচ্ছে। কারও ক্ষেত্রে দেখা যাচ্ছে, ঘুম হচ্ছে না। অনেকের শ্বাসকষ্ট হতে পারে। এই শারীরিক সমস্যাগুলো তাঁদেরই বেশি হবে, যাঁরা আগে থেকে উদ্বেগপ্রবণ। এর বাইরে মেন্টালও ইফেক্ট হয়। শারীরিক উপসর্গের সঙ্গে সঙ্গে মানসিক উপসর্গও দেখা দেয়। অনেকে খিটখিটে হয়ে যাবে। অল্পতে রেগে যাবে।’তাই আমাদের ভয় ও আতঙ্কিত হলে হবে না, সাহসিকতার সাথে অগ্রসর হতে হবে।

খেলা-ধুলা, আড্ডা পরিহারঃ অযথা ঘর হতে বের হয়ে মাঠে খেলা-ধুলা করা কোনভাবে নিরাপদ নয়। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিস-আদালত সাধারণ ছুটিতে থাকায়, সবাইকে ঘরে থাকার জন্য সরকারীভাবে নির্দেশনা দেয়া হলেও মানছে না অধিকাংশ জনসাধারণ। স্কুল-কলেজগামী ছাত্র/ছাত্রীরাও মানছে না নির্দেশনা। এ বিষয়ে অভিভাবকরাও তদারকি করছে না ছেলে-মেয়েদের খেলা-ধুলা ও আড্ডা পরিহারের। এতে করে দিন দিন সংক্রমিত হওয়ার সম্ভবনা বেড়েই চলেছে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর‌্যন্ত জনসাধারণকে চলাচল না করতে সরকারীভাবে বলা হলেও অপ্রয়োজনে লোকজন বিভিন্ন অযু হাতে ঘর থেকে বের হচ্ছে। এ ব্যাপারে আমাদের সকেলকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলেই মহামারি প্রাণঘাতক করোনাভাইরাস থেকে নিজে ও পরিবার এবং দেশকে রক্ষা করতে পারবো। অন্যথায় আমাদের কে কঠিন সমস্যার সম্মুখিন হতে হবে এবং চরম মূল্য দিতে হবে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির জন্য সামাজিক দুরত্ব ও শারীরিক দূরত্ব বজায় রেখে সমাজে অবস্থান নিতে হবে। এলাকাকে লকডাউন ঘোষাণা দিয়ে আমরা রাস্তার মাথায় ব্যারিকেট দিয়ে এলাকায় যদি প্রশাসনের চলা-ফেরায় বাধা সৃষ্টি করে নির্বিঘ্নে খেলা-ধুলা ও আড্ডায় ব্যস্থ থাকলে সমাজের অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে, তাই সকলকে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে এবং নিজ নিজ এলাকাকে মহা বিপদ থেকে রক্ষা করতে হবে।

ভাগ্যের উপর ছেড়ে দিয়ে কাজে আত্ননিয়োগঃ আমাদের সমাজে কিছু লোক ভাগ্যের উপর ছেড়ে দিয়ে নিজেকে বিভিন্ন কর্মে আত্ননিয়োগ করে নিজে, পরিবার এবং দেশকে মহাবিপদের দিকে ঠেলে দিচ্ছে, যা মোটেই কাম্য নয়।  বিশ্বের বিভিন্ন গবেষাণা ও পরিসংখ্যানকে মূল্যায়ন না করে যদি আমরা নিজেদের মতো নিজেরা কর্মে নিজেদের আত্ননিয়োগ কোনভাবে সুখকর নহে। এতে করে দেশকে একটি মহাবিপদের সম্মুখিন করা ছাড়া অন্য কিছু নহে। আমরা অবশ্যই ভাগ্যকে বিশ্বাস করে বিজ্ঞান সম্মতভাবে জীবন-যাপন করার জন্য সতেষ্ট থাকবো। বিজ্ঞানও মহান আল্লাহ-তায়ালার সৃষ্ঠি, সৃষ্টির সেরা জীব মানুষকে সুরক্ষা করার জন্য মহান আল্লাহ-তায়ালা বিজ্ঞানের সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের কে বিজ্ঞানের প্রতিও বিশ্বাস স্থাপন করে পার্থিক জীবনে অগ্রসর হতে হবে, অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাবো। তাই আমরা সরকারের বিভিন্ন নির্দেশনা মেনে চলি। দেশের আইনকে শ্রদ্ধা করি, ঘরে থাকি,পরিবার ও দেশকে নিরাপদ রাখি।

কতো মানুষের শরীরে উপসর্গ দেখা যায় নাঃ ব্রিটিশ মেডিকেল জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হচ্ছে, কোভিড-নাইনটিন রোগীদের ৭৮ শতাংশের দেহে হালকা কিছু উপসর্গ দেখা দেয় অথবা তাদের শরীরে এর কোন উপসর্গই দেখা যায় না।

ইতালির একটি গ্রামে চালানো গবেষণায় দেখা গেছে যে ৫০ থেকে ৭০ শতাংশ লোকের শরীরে কোন লক্ষণ দেখা যায় নি। কিন্তু তারপরেও তাদের মাধ্যমে অন্যদের দেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।

সম্প্রতি আইসল্যান্ডেও একই ধরনের একটি গবেষণা পরিচালিত হয়েছে যাতে দেখা গেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ৫০ শতাংশের দেহে এর কোন উপসর্গ পাওয়া যায়নি।

আরেকটি গবেষণা, যেটি চালানো হয়েছে ৫৬ হাজারেরও বেশি রোগীর ওপর, তাতে বলা হয়েছে ৮০ শতাংশের শরীরে সামান্য কিছু উপসর্গ দেখা গেছে যার মধ্যে রয়েছে জ্বর এবং কাশি। কারো কারো নিউমোনিয়াও হতে পারে।

বলা হচ্ছে, ১৪ শতাংশের বেলায় উপসর্গ গুরুতর রূপ নিতে পারে। যেমন শ্বাসকষ্ট।

আর ৬ শতাংশ রোগী গুরুতরভাবে অসুস্থ হয়ে যেতে পারে। তাদের বেলায় ফুসফুস, কিডনিসহ কিছু জরুরি অঙ্গ অচল হয়ে যেতে পারে। এর ফলে মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়।

করোনায় ভাইরাস মোকাবিলায় করনীয়ঃ

সাধারণ লক্ষণ বা উপসর্গ নিয়ে সরাসরি না এসে বাসায় থেকেই আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করে উপদেশ ও পরামর্শ পাওয়া যাবে।

করোনাভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।

স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।

এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com.

বাড়ির পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণঃ করোনাভাইরাসের বিস্তার রোধে এখন সবাইকে যথাসম্ভব বাড়িতেই থাকতে হবে। স্কুল-কলেজ ও অফিস-আদালত বন্ধ থাকায় সবাই ঘরে অবস্থান করাও সবার প্রয়োজন। বিশেষ করে শিশুরাও অনেকটা ঘরবন্দী। কিন্তু যে বাড়িতে অবস্থান করা হচ্ছে, তা কি ঝুঁকিমুক্ত? এ ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চললে বাড়িও ঝুঁকিমুক্ত রাখা যায়।

বাড়িতে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রপ্ত করতে হবে। প্রতিবার খাবার রান্না বা প্রস্তুতের আগে ও পরে, খাবার খাওয়ার আগে ও পরে, বাথরুম ব্যবহারের আগে ও পরে, বাইরে থেকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। সাবান-পানি তাৎক্ষণিকভাবে না পাওয়া গেলে হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। এ ছাড়া দরজার হাতল, নব, টেলিফোন, রিমোট, সুইচসহ যেসব বস্তু বারবার ব্যবহৃত হয়, সেগুলো নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে।

বাড়ির মেঝে পরিষ্কার রাখার দুটি ধাপ আছেঃ ১. পরিচ্ছন্ন করা, ২. জীবাণুনাশ করা। প্রথমে পানি, ডিটারজেন্ট বা ফ্লোর ক্লিনারজাতীয় উপাদান দিয়ে মেঝে, তল ইত্যাদি পরিষ্কার করতে হবে। এরপর জীবাণুনাশক উপাদান দিয়ে জীবাণুমুক্ত করুন। জীবাণুনাশক হিসেবে ব্লিচ বা ৭০ শতাংশ অ্যালকোহলের মিশ্রণ কার্যকর। বাড়িতে ব্লিচ মিশ্রণ তৈরি করতে এক গ্যালন পানিতে ৫ টেবিল চামচ ব্লিচ মেশাতে হবে। প্রতিদিন কয়েকবার এভাবে রান্নাঘর, বাথরুম ও অন্যান্য ঘরের মেঝে, যেকোনো তল (যেমন থালাবাসন ধোয়ার জায়গা, সিঁড়িঘর, বারান্দা, টেবিল, রান্নাঘরের কেবিনেট টপ, সিঙ্কের আশপাশ ইত্যাদি) পরিষ্কার করুন। পরিষ্কার করার আগে অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন। আর কাজ শেষে সেটা ফেলে দিয়ে হাত ধুয়ে ফেলবেন। কার্পেট, মাদুর, ম্যাট ইত্যাদি জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারেন।

বাইরে থেকে ফিরে যা করা উচিতঃ আমরা আসলেই নানা কাজে প্রয়োজনে/ অপ্রয়োজনে ঘর হতে হই। তা ছাড়া বাড়িতে বাইরের লোক, গৃহকর্মীর যাতায়াত আছে। বাইরে থেকে ফিরে যেকোনো বস্তু স্পর্শ করার আগেই হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। বাইরে পরে যাওয়া জামাকাপড় দ্রুত বদলে ফেলুন। অতিথির সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকুন। বাইরের যেকোনো পার্সেল, প্যাকেট বা অন্য কিছু হাতে নেওয়ার পর হাত ধুয়ে ফেলবেন। প্রবেশের মুখেই সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা যায়।

মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন

সম্পাদক ও সিইও

1News.com.bd

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.