বাইশারীর দূর্গম জনপদ আলীক্ষ্যং এ খেটে খাওয়া মানুষের মাঝে আওয়ামীলীগের উদ্যোগে চাউল বিতরন

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম পাহাড়ী জনপদ ৩নং ওয়ার্ড আলীক্ষ্যং গ্রামে করোনাভাইরাস প্রতিরোধে খেটে খাওয়া মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাউল বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ ই এপ্রিল সকাল ১০টার সময় আলীক্ষ্যং মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর উপস্থিত থেকে এসব চাউল বিতরন করা হয়।

৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেম্বার জয়নাল আবেদীন জানান, আলীক্ষ্যং মৌজা হেডম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক এবং আমি যৌথ উদ্যোগ নিয়ে নিজস্ব তহবিল থেকে ৪৩ জন খেটে খাওয়া মানুষ যারা

করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন অবস্থায় রয়েছে তাদেরকে এসব চাউল বিতরন করা হয়েছে। আগামীতে ও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় উউপস্থিত ছিলেন আলীক্ষ্যং পুলিশ ক্যাম্পের আইসি মোঃ খলিলুর রহমান, সাংবাদিক আবদুর রশিদ,ইউপি সদস্য আবুল হোসেন, সাংবাদিক মোঃ শাহিন, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.