চকরিয়ায় ১৩শত দরিদ্র ও শ্রমজীবি মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা নিয়ে চেয়ারম্যান শওকত

এম.মনছুর আলম,চকরিয়া :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় অঘোষিত ভাবে চলছে লকডাউন। এই সময়ে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের কাজকর্ম সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। সরকারের ঘোষিত আদেশ মেনে ঘরে বসে গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছেন তারা। দোকানপাট বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে সড়ক যোগাযোগও।

যার কারণে দিনমজুর, অসহায়, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র মানুষগুলো পড়েছে চরম আর্থিক সংকটে। এ দুর্যোগের মুহুর্তে সরকারি খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি কাকারা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মানবিক সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে দুইদিন ধরে হোম কোয়ারেন্টাইনে থাকা ১হাজার তিনশত অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তরুণ জননেতা মো.শওকত ওসমান।

বুধবার (১৫এপ্রিল) সকালের দিকে কাকারা ৩নম্বর ও ৪নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ খাদ্য সহায়তা প্রতি ঘরে ঘরে গিয়ে চেয়ারম্যান শওকত পৌঁছে দেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রেজা চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজেম উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদুল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.শাহাদত প্রমুখ।

খাদ্য সহায়তা বিতরণ প্রসঙ্গে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা শওকত ওসমান বলেন , করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবি পরিবার গুলো বেশি দুর্ভোগে আছে। দুর্যোগের এই মুর্হুতে শ্রমজীবি এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অত্যান্ত ধন্য মনে করছি। এলাকার জনপ্রতিনিধি হিসেবে জাতীয় দুর্যোগ মুহুর্তে মানবিক সহায়তা হিসেবে এলাকার কর্মহীন ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে আমার দাঁড়ানো।

তিনি আরও বলেন, সরকারি ভাবে প্রাপ্ত বরাদ্দ ইতিমধ্যে বিতরণ শেষ করেছি। এলাকার দরিদ্র মানুষের বর্তমান পরিস্থিতি দেখে ফের আমার ব্যক্তিগত উদ্যোগে কাকারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবি ১হাজার তিনশত পরিবারের ঘরে ঘরে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০কেজি করে চাল খাদ্য সহয়তার প্যাকেট সবার হাতে তুলে দিয়েছি।

আমি অতীতেও বিভিন্ন দুর্যোগের সময় মানবতার সেবায় সর্বদা জনগণের পাশে নিয়োজিত ছিলাম, আছি এবং আগামীতেও তাদের পাশে থাকার চেষ্ঠা অব্যাহত থাকবে। তবে এ দুর্যোগ মুহুর্তে যার যার অবস্থান থেকে জাতীয় এ মহামারীর প্রাদুর্ভাবে তাদের পাশে দাঁড়ানোটা এখন বিত্তবানসহ সকলের নৈতিক দায়িত্ব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.