রাস্তায় ও ঘরে দরিদ্র মানুষদের খোঁজে খোঁজে খাদ্যসামগ্রী দিলেন নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার

কুমিল্লা (লাঙ্গলকোট) প্রতিনিধি:

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। দেশে অঘোষিত ভাবে চলছে লগডাউন। মহামারী এ রোগের বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানা পুলিশ উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় দীর্ঘকাল ব্যাপী নিরলস ভাবে জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে। বৈশ্বিক এ দুর্যোগের সময় ঘরবন্দী দিনমজুর, অসহায়, দরিদ্র ও শ্রমজীবি মানুষদের রাস্তায় ও ঘরে গাড়ি নিয়ে খোঁজে খোঁজে তাদের পাশে এসে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ালেন লাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী।

শনিবার (১১এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত নাঙ্গলকোট থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন রাস্তা ও পাড়া-মহল্লায় দিনমজুর-দরিদ্র মানুষ খোঁজে খোঁজে এ খাদ্যসামগ্রী তুলে দেন ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

খাদ্য সামগ্রী বিতরণ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা চৌদ্দগ্রাম সার্কেল সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সাঈদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন অফিসার।

লাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার দিনমজুর, অসহায়, দরিদ্র ও নিন্মআয়ের মানুষগুলো বেশি দুর্ভোগে আছে। সরকারি বরাদ্দের আলোকে শ্রমজীবি এসব মানুষের জন্য সাধ্য মতো খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। শ্রমজীবি, দিনমজুর ও কর্মহীন এসব মানুষের দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানো সবার একান্ত কর্তব্য। এরই অংশ হিসেবে নাঙ্গলকোট থানা পুলিশের পক্ষথেকে উপজেলার শ্রমজীবি ও দরিদ্র মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, মানবিক কর্তব্যের অংশহিসেবে শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে থানা পুলিশের পক্ষথেকে একশত জনের হাতে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। প্রতিজনকে চাল, ডালসহ রান্না উপকরণসহ শুকনো খাবার দেয়া হয়। আগামীতে অসহায় ও হতদরিদ্রদের খোঁজে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.