দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী নিয়ে সাবেক প্যানেল মেয়র ফোরকান

এম.মনছুর আলম,চকরিয়া :

বৈশ্বিক ভাবে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার ভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। মহামারী এ রোগে আক্রান্ত হয়ে দিন দিন লাফিয়ে বাড়ছে মৃত্যুর সারি। এখন দেশে অঘোষিত ভাবে চলছে লকডাউন। আর এতে গৃহবন্দী হয়ে বিপাকে পড়ছে কর্মহীন ও দরিদ্র মানুষ। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের পরিবারের অবস্থা চরম ভয়াবহ। করোনা’র প্রাদুর্ভাব এ দিন মজুর ও দরিদ্র পরিবারের খাবার অনেকটা বন্ধ হয়ে গেছে। মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত পরিবারেও একই অবস্থা। দরিদ্ররা চাইতে পারলেও মধ্যবিত্তরা লজ্জায় ত্রাণও চাইতে পারেন না।

দেশের প্রতিটি শহর ও গ্রামে-গঞ্জে তার ব্যতিক্রম নয়। এ দুর্যোগ সময়ে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের গৃহবন্দী কর্মহীন ও দরিদ্র মানুষের কাছে সবার আগে পাশে দাঁড়ালেন তরুণ জননেতা সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান বিএ (অর্নাস) এমএ। তিনি ইতোমধ্যে ব্যক্তিগত তহবিল থেকে দুইদফায় ওয়ার্ডের সহস্রাধিক গরীব, অচ্ছল দিনমুজুর ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

জাতির এ চরম দুর্যোগ মুহূর্তে ফোরকানের মানবিক সহায়তা পেয়ে তার ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটেছে। বিশেষ করে কর্মহীন শ্রমজীবি পরিবার গুলো সবার আগে তাদের পাশে থেকে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা গেছে, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান ব্যক্তিগত তহবিল থেকে নিজের এলাকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কর্মহীন সর্বসাধারণের এই দু:সময়ে খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে সবার আগে এগিয়ে এসেছেন। গত ৩০ মার্চ তিনি প্রথমধাপে এলাকার ৩৫০ কর্মহীন গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসুচি শুরু করেন।

এরপর ৫ এপ্রিল ৮ নম্বর ওয়ার্ডের বাসটার্মিনাল এলাকা ও কোচপাড়াসহ আশপাশ এলাকার ৪০০ গৃহবন্দী থাকা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তরুন জননেতা শহিদুল ইসলাম ফোরকান।

প্রসঙ্গত: মহামারী করোনা ভাইরাসে গৃহবন্দী চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডসহ আশপাশ এলাকার ৩৫০ পরিবারে মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিয়েছেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও তরুন জননেতা শহিদুল ইসলাম ফোরকান। ৩০ মার্চ সোমবার সারাদিন তিনি প্রতিটি গরীব পরিবারের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। করোনায় ঘরবন্দি গরীব ও অচ্ছল পরিবার সমূহ খাদ্য সহায়তা পেয়ে খুবই খুশি হয়েছে।

চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দুর্যোগে এই মুহুর্তে সামর্থ অনুযায়ী এলাকার গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি। ইতোমধ্যে দুইদফায় চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ৭৫০টি পরিবারের মাঝে আমার ব্যক্তিগত তহবিলের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে ওয়ার্ডের সকল গরীব পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে।

তিনি সবাইকে ঘর থাকার আহবান জানিয়ে বলেন, ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজে এবং পরিবার সদস্যদের নিরাপদ রাখুন, প্রতিবেশীকে নিরাপদে থাকার সুযোগ দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.