“খুনিয়াপালং ইউনিয়ন সামাজিক উন্নয়ন ফোরাম” এর ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ

আনিস নাঈমুল

রামু উপজেলার খুনিয়াপালং এ মহামারী করোনা ভাইরাসে ঘরবন্ধী ও অসহায় মানুষের ত্রাণ বিতরণ করেছেন খুনিয়াপালং ইউনিয়ন সামাজিক ফোরাম এর সদস্যরা।

খুনিয়াপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ০৫ এপ্রিল ১ম দিনে ৮৪, এবং ২য় দিন ৬ এপ্রিল ৪০ টি, মোট ১২৪ অসহায় ও ঘরবন্দী পরিবারকে ত্রাণ সামগ্রী নিয়ে নিজ নিজ বাসায় পৌছে দেয়া হয়েছে এবং করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র নাজমুস সাকিব বলেন, ১নং ওয়ার্ডের মৌলভীবাজারে,২ নং ওয়ার্ডের কেচুবনিয়া,বরঢেবা স্টেশনে,৪ নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায়,৬ নং ওয়ার্ডের অফিস পাড়া,৯ নং ওয়ার্ডের মংলাপাড়া এসব জায়গায় আমাদের প্রতিনিধিদের সহযোগীতায় ত্রাণগুলো বাসায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

গতকাল ৩ নং ওয়ার্ডে, ০৬ নং ওয়ার্ডের পশ্চিম নাপিতপাড়া,বাগান পাহার,রাবেতা এসব ওায়গায় ত্রাণ সহযোগীতা করা হয়।
ত্রাণ দেয়ার কাজে আমাদের মেহেদী ভাই, আজিজ মল্লিক ভাই, গোলাম মোস্তফা ভাই, আলমগীর ভাই, আরিফ ভাই, ফখরুদ্দিন ইমরান, মোঃ রাসেল, ফেরদৌস ওয়াহিদ, তৈয়ব, দেলোয়ার, রায়হান, বোরহান, আরিয়ান, সরওয়ার, হামিদ, জয়রাম প্রাশাদ, জিসান, নিশাদ, সোহাগ, বাবু, মোজাহিদ, সিদ্দিক, তৈয়্যিবা, তারা সহযোগীতা করেছেন।

সাংবাদিক মুজাহিদ বলেন, ২ নং ওয়ার্ডে বিপদগ্রস্থ লোকের সংখ্যা বেশী বলে অনুধাবন করেছি,তাই সংসদ সদস্য,উপজেলা পরিষদ, রামু উপজেলার ইউএনও,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অনেকে সহযোগীতা করেছেন বলেছে তবে তাদের আরও কিছু মানুষের সহযোগীতা দরকার বলে দেখে এসেছি। কিন্তু আমাদের সংকট থাকায় সবাইকে দেয়া সম্ভব হয়নি। তাই বিষয়টি নজর দেয়ার জন্য প্রশাসন/বিত্তবানদের অনুরোধ করছি।

মেধাবি ছাত্র আলমগীর জানান, আমরা ৫ নং ওয়ার্ড এ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অনেক বিত্তবানদের এগিয়ে আসা এবং তাদের সহযোগীতা বেশী ছিলো তাই আমরা অন্য ওয়ার্ড যেখানে বিপদগ্রস্থ যারা আছেন তাদেরকে দেয়ার চেষ্টা করেছি। অন্যদিকে ৭ নং ওয়ার্ডে তাদের নিজেদের একটি সংগঠন ওই ওয়ার্ডের দায়িত্ব নিয়েছে বলে আমরা তাদের উপর আস্থা রেখেছি,পাশাপাশি ৫ নং ওয়ার্ডেও একটি ওয়ার্ডভিত্তিক সংগঠন হচ্ছে বলে ওই ওয়ার্ড তাদের উপর আস্থা রেখেছি।আমাদের দেখাদেখি সবাই যে এভাবে এগিয়ে এসেছেন সেটি আমাদের অনুপ্রানিত করে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,হিমছড়ি পুলিশ পাড়ি আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফোরামের সকল সদস্যবৃন্দ।

এছাড়াও খুনিয়াপালং ইউনিয়ন সামাজিক উন্নয়ন ফোরামের সদস্যরা আরো জানান, সমাজের মানুষের পাশে তাদের এই সামাজিক কাজ অব্যাহত থাকবে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.