“ঘরে হোক বা মসজিদে হোক পাঁচওয়াক্ত নামাজ আদায় করুন” কক্সবাজার জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক তানিম

আস্সালামু আলাইকুম-

আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। অনেক সময় অনেক বিষয় তুলে ধরি। আজকে যে বিষয়টি তুলে ধরছি তা হলো নামাজ।আমাদের একদিন এই পৃথিবীর মায়া,মমতা,সুখ শান্তি প্রিয়জন ছেড়ে সবাইকে চলে যেতে হবে। জন্ম একদিন মৃত্যু একদিন।আমাদের সবাইকে আল্লাহকে ভয় করতে হবে। যিনি সব কিছু সৃষ্টি করেছেন। যিনি সব কিছুর মালিক। যিনি সব কিছু লালনপালন করেন। যিনি এক ও অদ্বিতীয়। যার কোন শরীক নেই।

করোনা ভাইরাসের ভয়ে হউক বা মৃত্যুকে ভয় করে হউক, আমরা যারা মুসলিম ঘরের সন্তান ছাত্রলীগ করি আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। আমাদের জন্য নামাজ ফরজ।

আমি কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নয় আপনাদের ভাই হিসেবে অনুরোধ করছি কক্সবাজার জেলা ছাত্রলীগের সকল ইউনিটের যে সমস্ত নেতাকর্মীরা ইতিমধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করেছেন দয়াকরে যতো ব্যস্ততা থাকুক না কেন নামাজ ছাড়বেন না।

শুধু ছাত্রলীগ নয়, যে সকল মুসলিম ভাই ও বোন যারা আমার ফেসবুকে বন্ধু তালিকায় আছেন মনে রাখবেন-

||নামাজ হলো বেহেশতের চাবি||

মসজিদে হউক আর ঘরে হউক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক,আল্লাহুম্মা আমিন।

আমার এই বার্তাটি ঈমানি দায়িত্ব হিসেবে এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের কাছে যারা পৌছাবে মহান আল্লাহ তাদের সবাইকে সওয়াবের ভাগিদার ও হেদায়েত দান করুক,আল্লাহুম্মা আমিন।

অনুরোধক্রমে-
আপনাদের ভাই
মোরশেদ হোসাইন তানিম
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.