প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৩ জনকে আটক করেছে। গত ০৩/০৪/২০২০ ইং তারিখ সকাল হতে ০৪/০৪/২০২০ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোঃ মাসুম খান, পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই আরিফ উল্লাহ, এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-০৪(০৪)২০২০ ইং ধারা-৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৩৪ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। বাসু মল্লিক (৩০) পিতা-মৃত রায়মহন মল্লিক, সাং-বিজিবি ক্যাম্প, মল্লিক পাড়া, ০৬ নং ওয়ার্ড, পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-০৫(০৪)২০২০ ইং ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(্এফ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ মোবারক (২০) পিতা-নুর াআহমদ, মাতা-সালেহা বেগম, স্ত্রী-রিনা আক্তার, সাং-আর্দশগ্রাম, খুরুশকুল, মসজিদের পাশে, ০৯ নং খুরুশকুল ইউপি, থান ও জেলা-কক্সবাজর।
২। তানভীর হোসেন @ পেঠান (২০) পিতা-মোঃ মাসুদ হোসেন, মাতা-কোহিনুর আক্তার, সাং-ইসুলের ঘোনা, (কবির সওদাগরের গলি) লায়লার মার কলোনী, পাহাড়তলী, ০৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজর।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.