প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৩ জনকে আটক করেছে। গত ২৯/০৩/২০২০ ইং তারিখ সকাল হতে ৩০/০৩/২০২০ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোঃ মাসুম খান, পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই ন্বপন কুমার ভৌমিক, এসআই ফরিদ উদ্দিন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৮২(০৩)২০২০ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন কমন আইনের ৭ ধারা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ জনি প্রকাশ জানে আলম, পিতা-মৃত মোজাফ্ফর আহমদ, সাং-খামার পাড়া, চৌফলদন্ডী, খামারপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-০৯(০৩)২০২০ ইং ধারা-৩৯৯/৪০২।
১। নুর মোহাম্মদ প্রকাশ নুরুল আলম, পিতা-মৃত আবু বক্কর ছিদ্দিক, সাং-বৈদ্যঘোনা, যাদিরাম পাহাড়, এর নিচে, থানা ও জেলা-কক্সবাজর।
২। মোঃ রহমান প্রকাশ রুবেল, পিতা-মৃত গুরা মিয়া, সাং-বাদশা ঘোনা, ০৮ নং ওয়ার্ড, -থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.