বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের ওয়াজ মাহফিল স্থগিত

প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আগামী ২২ মার্চ রবিবার অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিল ও আজান প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সতর্কতা অবলম্বন করার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি জরুরী ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ ওয়াজ মাহফিল ও আজান প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে ইনশা আল­াহ।

এব্যাপারে বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদ ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন এবং এ জাতীয় মচিবত থেকে মুক্ত করার জন্য মহান আল­াহর দরবারে বিশেষ ভাবে প্রার্থনা করার জন্য আহবান জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.