প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৩ জনকে আটক করেছে। গত ১৪/০৩/২০২০ ইং তারিখ সকাল হতে ১৫/০৩/২০২০ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ মাসুম খান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই(নিঃ) আনছারুল হক, এএসআই(নিঃ) আকবর, এএসআই(নিঃ) বাবলু দে, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৪২, তারিখ-১৫/০৩/২০২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ইং সনের (সং/০৩) এর ৯(৪)(খ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। জসিম উদ্দিন (৩০) পিতা-আজিজুল হক, সাং-লিংক রোড, বিসিক কোনার পাড়া, ৪নং ওয়ার্ড, ঝিলংঝা, থানা ও জেলা-কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ঃ
জিআর-৯৮৪/১৫, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। সাদ্দাম (২০), পিতা-ছালেহ আহমদ, সাং-বিলকিস মার্কেট, লালদিঘীর পাড়, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
জিআর-১০৫৬/১৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)/৯(খ)২৫ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মোহাম্মদ হোসেন আলী প্রঃ হোছন, পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-পূর্ব কলাতলী, ঝিরঝিরি পাড়া, ১২নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.