দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সাহাব উদ্দীন জয়তুন ‘গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক’ নির্বাচিত: ছাত্রলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগে সাহাব উদ্দীন জয়তুন ‘গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক’ সম্পাদক নির্বাচিত হওয়ায় ইসলামিয়া কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল বের করেছেন। এসময় দক্ষিণ জেলা ছাত্রলীগের নব-গঠিত পূর্নাঙ্গ কমিটিকেও স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে ইসলামিয়া বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা এ মিছিল বের করেন। এসময় তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডে এক পথসভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দীন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার, কলেজ ছাত্রলীগ মোঃ টিপু সুলতান চৌধুরী, মো. রাসেল চৌধুরী, মোঃ রাসেল, ইব্রাহিম, আসিফ, সোহাগ, তানভীর, সাকিবসহ প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের এর নেতৃত্বে দক্ষিণ জেলা ছাত্রলীগে শক্তিশালী একটি পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। কমিটিতে ছাত্রনেতা সাহাব উদ্দীন জয়তুন কে ‘গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক’ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি ছাত্রলীগের এই কমিটি প্রধানমন্ত্রীর ভিশন টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে এবং যৌক্তিক আন্দোলনে ছাত্রদের পাশে থাকবে।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.