বাইশারী সিএনজি ও টমটম সমবায় সমিতি লিঃ উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের বাইশারী সিএনজি ও টমটম সমবায় সমিতির লিঃ মাসিক সমন্বয় সভা ৫ মার্চ রাত ৮ ঘটিকার সময় সমিতির হলরুমে সিএনজি ও টমটম সমবায় সমিতির সভাপতি গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামিদুল হক হামিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি। তিনি বলেন, সিএনজি ও টমটম চালকদের সততার ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে তাই সকল চালক সততার সঙ্গে দ্বায়িত্ব পালন করে বাইশারী কে এগিয়ে নিতে হবে।তিনি আরও বলেন কোন যাত্রী যাহাতে হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান।

পরে বিনামূল্যে কুকারিজ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে লটারিতে প্রথম পুরস্কার স্থান অধিকারকারী সিএনজির চালক জিন্নাত আলী কে প্রথম পুরুষ্কার তুলে দেন চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি ও সহ সভাপতি শহিদুল্লাহ এবং চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির পক্ষ থেকে চালকদের বসার সুবিধার্থে ১০ টি চেয়ার দেন তিনি। উক্ত মাসিক সমন্বয় সভায় সকল চালক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.