র‌্যাবের জালে ইয়াবাসহ মহিলা কারবারি

নিজস্ব প্রতিনিধি : উখিয়ায় ৪ হাজার পিচ ইয়াবাসহ তৈয়বা খাতুন (৪০) নামের এক নারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের ক্যাম্প-১৫ শাখার এক ক্ষুধে বার্তায় জানাযায়, গতকাল ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টায় উখিয়া বালুখালী দুই নম্বর গজঘোনা গ্রামের হামিদ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে একই এলাকার মো. আলী মিয়ার মেয়ে।

আটকের সময় তৈয়বা খাতুন ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ঐখানে অবস্থান করছিল বলে র‌্যাব জানান।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, হামিদ হোসেনের বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তৈয়বা খাতুনকে আটক করা হয়। এসময় ওই ঘর তল্লাশী করে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা বলে জানান৷

আটককৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.