শিক্ষকের উপর হামলার দায়ে ইউনুছ রানা কারাবন্দী

নিজস্ব প্রতিবেদকঃ রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিমের উপর হামলার দায়ের কৃত মামলার আসামী ইউনুছ রানা (প্রকাশ বরমাইয়া ইউনুছ) এবং রঞ্জিত কুমার দাশকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার বেলা ২.৩০ মিনিটে অতিরিক্ত চীফ জুড়িসিয়াল মাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস গ্রেফতারের নির্দেশ দিলে, পুলিশ ইউনুছ রানা এবং রঞ্জিত কুমার দাশকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানোর হয়। ইউনুছ রানা গরু চোরের অভিযোগে এক সময় উখিয়া থানায় গ্রেফতার হয়েছিল।

এছাড়াও রোহিঙ্গাদের পাসপোর্ট, জাতীয় সনদপত্র প্রদানে সম্পৃক্ততাও রয়েছে তার বিরুদ্ধে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.