কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-২জন

প্রেস বিজ্ঞপ্তিঃ  

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২ জনকে আটক করেছে। গত ০৩/০২/২০২০ ইং তারিখ সকাল হতে ০৪/০২/২০২০ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ মাসুম খান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই সনৎ বড়ুয়া, এসআই দেলোয়ার হোসেন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১৩(০২)২০২০, ধারা- ১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট এর ১৯(এ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মোঃ আব্দুল্লাহ, পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং- পশ্চিম লারপাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ২৪(০১)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মোঃ ছালামত উল্লাহ, পিতা- মৃত কলিম উল্লাহ, সাং- কলাতলী, ঝরঝরি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.