প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৪ জন কে আটক করেছে। গত ২৮/০১/২০২০ ইং তারিখ সকাল হতে ২৯/০১/২০২০ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ মাসুম খান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই আবু বকর সিদ্দিক, এসআই আবু বক্কর ছিদ্দিক, এসআই তৈমুর ইসলাম, এএসআই সাজিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০৯(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ হানিফ, পিতা- মৃত নুরুল আলম চৌধুরী, সাং- পশ্চিম টেকপাড়া, বার্মিজ মার্কেট, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআই আর নং- ১৩/২০২০, ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মোঃ রাসেল, পিতা- বজল আহমেদ, সাং- ইসলামাবাদ, পশ্চিম লারপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মোঃ কামাল হোসেন, পিতা- মোঃ আব্দুল জলিল, সাং- রাজারছড়া, ১নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। আব্দুল হক, পিতা- ফরিদুল হক, সাং- পালাকাটা, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.