চকরিয়ায় যানজটের বিরুদ্ধে স্বশরীরে মাঠে নামলেন এম পি জাফর আলম

মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি :

এবার মহাসড়কে স্বশরীরে নেমে পড়লেন এমপি ! তবে রাজপথের মিছিল কিংবা মিটিংয়ের জন্য নয়,চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত করার লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে এবার যানজটের বিরুদ্ধে মাঠে নামলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ।

সাংসদ জাফর আলম আকশ্মিক মহাসড়কে নামায় জনমনে প্রশ্নের সঞ্চার – যানজট মুক্ত চকরিয়ার দেখা পাব তো! এমপি সাহেব কি আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ আওয়ামিলীগের সাঃ সম্পাদক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনকে ঘিরে যানজট নিরসনে মাঠে নেমেছেন ? প্রকৃতঅর্থেই কি জনসাধারণের দীর্ঘদিনের দাবী নিয়মিত যানজটের কারণে জনদূর্ভোগ লাগবে মাঠে নেমেছেন?ইতিপূর্বে পৌর মেয়রেরে প্রতি জনগন আস্থা হারিয়েছেন মুখের বুলি আর বাস্তবায়নে ব্যাবধানের কারণে।

উল্লেখ্য,পৌরশহর যানজনমুক্ত রাখার দ্বায়িত্ব কিন্তু একমাত্র পৌরসভার। তবে কিছুটা হলেও স্বস্থিবোধ করছেন জনসাধারণ! এই কারণে যে,এমপি যাহা বলেন সেটা বাস্তবায়ন করেই ছাড়েন।এমনটায় মন্তব্য করছেন সচেতন নাগরিক সমাজ।শেষপর্যন্ত অপেক্ষার প্রহরে পথ চেয়ে আছেন জনসাধারণ।

চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযানে নেমেছে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। ১৮ জানুয়ারি (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চিরিংগা পৌরশহরে এ অভিযান চালানো হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, পৌরশহরকে যানজট মুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, থানার ওসি হাবিবুর রহমানসহ রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা সার্বিক সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, পৌরশহরের পুরাতন বাসটার্মিনালের অবস্থিত কাউন্টারগুলোকে বার বার নিদিষ্ট টার্মিনালে চলে যাওয়ার জন্য বললেও তারা সেখানে না যাওয়ায় বেশ কয়েকটি কাউন্টারে সীলগালা করা হয়েছে। এছাড়া সড়কের অবৈধভাবে পাকিং করে যানজট সৃষ্টি করায় ম্যাজিক, সিএনজি, টমটম এবং সড়কের উপর পণ্য রাখার দায়ে তাদের কাছ থেকে ২৭ হাজার ৪৫০ টাকার জরিমানা আদায় করা হয়।

কক্সবাজার -১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বলেন, ‘চকরিয়াকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। পৌরশহরে প্রাণকেন্দ্র চিরিংগা স্টেশনে যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য আমি মেযর থাকাকালে আধুনিক সুবিধা দিয়ে বাস টামিনাল নির্মাণ করেছি।

কিন্তু কিছু অসাধু বাস কাউন্টার মালিক নিদিষ্ট বাস টার্মিনালে কাউন্টার বন্ধ করে তারা চিরিংগা পৌরশহরে কাউন্টার খুলে বসেছে। তাদেরক বার বার সময় দেয়ার পরও তারা আমার কথা রাখেনি।’তিনি আরো বলেন, ‘তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়রসহ সবাইকে নিয়ে উচ্ছেদ অভিযান এবং শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে নেমেছি। তিনি আরো বলেন, কোন অবস্থাতেই পৌরশহরে যানজট সৃষ্টি করা যাবেনা। সাথে সাথে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ভুমিকা রাখতে হবে।’

উল্লেখ্য যে,ইতিপূর্বে স্বাধীন মঞ্চ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যানজট বিরোধী আন্দোলন করে আসছেন। যানজটের বিরুদ্ধে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমএ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে যানজট বিরোধী অব্যাহত আন্দোলনের ফলস্রুতিতে সাংসদ জাফর আলম স্বশরীরে মহাসড়কে নামেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.