নিজস্ব প্রতিবেদকঃ
রামুর রাজারকুল ইউনিয়নের পাঞ্জাগানা এলাকার আলোচিত- সমালোচিত মাদক ব্যবসায়ী মঞ্জুর আলম প্রকাশ শিয়াল মনজুরকে এলাকার সাধারণ মানুষের সহায়তায় আটক করেছে রামু থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পাঞ্জাগানা বাজারের পশ্চিম ঘোনার পাড়া এলাকার মোঃ নবী,র ছেলে। রাজারকুর ইউনিয়নের পাঞ্জাগানা বাজারের ধানসিঁড়ি হোটেল থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঞ্জুর আলম এক জন প্রকৃত মাদক ব্যবসায়ী,সেই অনেক বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার রয়েছে ১ ডজন খানেক মামলা,এর মধ্যে হাফ ডজন মাদকের মামলা, আর বাকি মামলা হচ্ছে,নারী নির্যাতন, চুরি ও বন মামলা ,দফায় দফায় মাদক সহ বিভিন্ন মামলা নিয়ে কারাগারে যান মঞ্জুর, টাকার প্রভাবে বেশিদিন কারাভোগ করতে হয়নি থাকে।
এলাকাবাসী আরো জানান,অতীতে মুঞ্জুর আলম দিনের বেলায় রিক্সা চালাতো , আর রাতের বেলায় কাঠ ছুরি করার জন্য বনে যেতো। অল্প সময়ের মধ্যে কোটিপতি বনে গেছে মঞ্জুর আলম।সেই মাদকের টাকা দিয়ে নিজ এলাকায় নির্মাণ করেছে বিলাস বহুল বাড়ি যা দেখলে চোখ না ফেরার মতো,রয়েছে ২০ টির উপরে সিএনজি ও অটল সম্পদ,সেই সবকিছু করেছে মাদকের টাকা নিয়ে এমনটাই দাবি এলাকাবাসীর।
উল্লেখ্য, বিগত দেড় মাসের মধ্যে মঞ্জুর আলমের ৫ টির উপরে দেশীয় তৈরি চোলাই মদ সহ বহনকারী গাড়ি আটক করেছে প্রশাসন। এর মধ্যে গত শুক্রবার (১০ জানুয়ারী) ভোর সাড়ে ৪ টার দিকে রামু বাইপাস এলাকা থেকে চোলাই মদ নিয়ে জীপ গাড়িসহ ড্রাইভার কে আটক করেছে র্যাব। ড্রাইবারের স্বীকারোক্তিতে শুক্রবার সান্ধায় মঞ্জুর আলম কে আটক করার জন্য তার বাড়িতে অভিযান চালিয়ে ছিল র্যাব, বাড়ির ভিতর দিয়ে বিকল্প রাস্তা থাকার কারণে তাকে আটক করতে সক্ষম হয়নি।
সেই সুত্র ধরে এলাকার সাধারণ জনগণ মাদক ব্যবসায়ী মঞ্জুর আলম কে আটকিয়ে রেখে রামু থানা পুলিশ কে খবর দিলে,পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
রামু থানার (ওসি) মোঃ আবুল খায়ের মাদক ব্যবসায়ী মঞ্জুর আলমের আটকের সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.