কক্সবাজার জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার কে উখিয়া থানা পুলিশ প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
এস এম হুমায়ুন কবির,সহ বার্তা সম্পাদক।।
পুলিশ জনগনের বন্ধু এমন কথা প্রবাদে সীমাবদ্ধ থাকলে ও পুলিশ কক্সবাজারে সত্যিকারের জনগনের বন্ধু হিসাবে দৃশ্যমান হয়েছে। আইনশৃংখলা রক্ষায় কক্সবাজার জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করায় জনগন পুলিশ কে বন্ধু হিসাবে মনে করছে।
পুলিশে এমন ব্যতিক্রমী সেবায় যিনি অনন্য ভুমিকা রেখেছেন তিনি আর কেউ নন। বার বার বিপিএম প্রাপ্ত দেশ সেরা কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। জেলা পুলিশের আরেক চৌকস অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন সম্প্রতি আইজিপি ব্যাজ পদকে ভুষিত হওয়ায় পুলিশ প্রশাসনে চলছে আনন্দের বন্যা।
কক্সবাজার জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরল অর্জনে শুধু পুলিশ বাহিনী নয় নানা শ্রেনী পেশার মানুষ গর্বিত।
কক্সবাজার জেলা পুলিশের নীতি নির্ধারনী পর্যায়ের শীর্ষ দুই কর্মকর্তা অত্যন্ত চৌকস,সৎ, আন্তরিক ও সর্বোপরি দেশ প্রেমিক মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের অফিসার হওয়ায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাস্ট্রীয় ক্ষমতায় থাকায় কর্মের প্রতি আরো গতি এসেছে। সরকার বাহাদুর শেখ হাসিনার রোহিঙ্গা মুসলমান শরনার্থীদের আশ্রয় ও জেলায় সুনামের সাথে আইনশৃংখলা রক্ষা করায় শুধু স্বদেশ নয় বহির্বিশ্বে ও পুলিশ বাহিনী তথা বর্তমান সরকারের ইমেজ বৃদ্ধি পেয়েছে। পুলিশ বাহিনীর আইডল কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম পদক ও কক্সবাজার অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন আইজিপি ব্যাজ পদকে ভুষিত হওয়ায় উখিয়া থানার অফিসার ইনচার্জ চৌকস পুলিশ ইন্সপেক্টর আবুল মনসুর উখিয়া থানা পুলিশ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উঞ্চ অভিনন্দন জানিয়েছেন।
রোহিঙ্গা শরনার্থী অধ্যুষিত ক্রাইম এলাকা উখিয়া থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব নিয়েই আইনশৃংখলা রক্ষায় ব্যাপক সফলতা পেয়েছে। আইনশৃংখলার অভূতপূর্ব উন্নতি হয়েছে।সাদা মনের মানুষ পুলিশ বাহিনীর আইকন উখিয়া থানার সফল অফিসার ইনচার্জ আবুল মনসুর চৌকস ও সৎ অফিসার হিসাবে পুলিশ বাহিনীর নীতিনির্ধারণী মহলে সুনাম রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.