ফেরারী আসামী মোহরম – বক্কর কে গ্রেপ্তার করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি

এস এম হুমায়ুন কবির,সহ বার্তা সম্পাদক।

রামু থানার আওতাধীন গর্জনিয়া পুলিশ ফাঁডির আইসি চৌকস,সৎ ও কর্মঠ পুলিশ ইন্সপেক্টর আনিসুর রহমানের তত্ত্বাবধানে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ)হুমায়ুন কবির ও এএসআই নিঃ মনজুর এলাহী নেতৃত্বে ৬ জানুয়ারী বিশেষ অপারেশন চালিয়ে মোহরম মিয়া ও আবু বক্কর ছিদ্দিক নামে GR-৩১৪/১২ মামলায় ওয়ারেন্টভুক্ত ২ আসামী কে গ্রেফতার করেছেন বলে সূত্র জানিয়েছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর আনিসুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ওয়ান নিউজ কে জানান, অপরাধী ও সন্ত্রাসের বিরুদ্ধে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির জিরো টলারেজ্ঞ দেখাবে।সুশাসন প্রতিষ্টায় পুলিশ বাহিনী বদ্ধ পরিকর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.