মানবসেবায় বিশেষ অবদান ও শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে জিয়াবুল হকের ক্রমাগত পদক ও সম্মাননা অর্জন মোঃ নাজমুল সাঈদ সোহেল
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
“শতসহস্র সময় বিনিয়ে প্রবাহিত পথে জ্বলে বিজয় রঙ্গ, স্রোতের চক্রে সাঁতার দিয়ে ক্রমাগত যৈবনিক সঙ্গ”-
সেই ক্রমাগত যৈবনিক সঙ্গ পূঁজিতে গৌরবান্বিত ৪৮ তম মহান বিজয়ের মাহেন্দ্রক্ষণ বিজয়রঙ্গে “বিজয় দিবস সম্মাননা-২০১৯” ভূষিত সম্মাননা পেলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার অন্যতম কর্ণধর কাউন্সিলর আলহাজ্ব জিয়াবুল হক। জাগো বাংলাদেশ যুব ফেডারেশন ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ যৌথ উদ্যোগে ২৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে ” বিজয়ের ৪৮ বছরে অামাদের প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক অালোচনা সভা ও বিজয় দিবস সম্মাননা-২০১৯ প্রদান অনুষ্ঠানে কাউন্সিলর জিয়াবুলকে সম্মাননা স্মারক পুরুস্কার প্রদান করেন।কক্সবাজারের চকরিয়া পৌরসভা শ্রেষ্ঠ কাউন্সিলর ও সমাজ সেবায় বিশেষ অবদানে জিয়াবুল হককে “বিজয় দিবস সম্মাননা-২০১৯” ভূষিত করেন।
জাগো বাংলাদেশ যুব ফেডারেশন ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কতৃক অায়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি “বিজয়ের ৪৮ বছরে অামাদের প্রাপ্তি প্রত্যাশা” শীর্ষক অালোচনা সভা ও বিজয় দিবস সম্মাননা-২০১৯ ভুষিত সম্মাননা পুরুস্কার তুলে দেন। কাউন্সিলর জিয়াবুল জরুরী ব্যাক্তিগত কারণবশত উক্ত মহতী অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত হতে না পারায় তাহার প্রতিনিধি হিসেবে মোহাম্মদ মিশুক উক্ত বিজয় দিবস সম্মাননাসহ ক্রেষ্ট ও সনদপত্র ২০১৯ গ্রহন করেন।প্রসংঙ্গত,নির্বাচনোত্তর সময়ে কক্সবাজার জেলায় সর্বোচ্চ ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন জিয়াবুল হক।
“অক্ষত চেতনা বলে স্বপ্নের কাহন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সানজিদাসহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছাত্রলীগনেতা হাসান উদ্দিন রিমনের মা ফাতেমা বেগম ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মোজাফ্ফর আহমদের সন্তান চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র মেহেদী হাসান ও রাকিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন মানবতার কান্ডারী সদা পরোপকারী আত্নত্যাগকারী আগামী দিনের পৌরপিতা কাউন্সিলর জিয়াবুল হক।
মানবসেবার প্রসারে এগিয়ে যাওয়া জিয়াবুল সম্পর্কে সাধারণ জনসাধারণ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন,একের পর এক মানবতার ফেরিওয়ালা হয়ে মানবসেবায় চষে বেড়াচ্ছেন চকরিয়া পৌরশহর পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে।সেই ধারাবাহিকতায় অসংখ্য অসহায়দের সহানুভূতি প্রদান করে আসছেন। কাউন্সিলর জিয়াবুলকে মানব সেবায় বিশেষ অবদানে শেরেবাংলা পদক প্রাপ্তির পর পুনারায় বিজয় দিবস সম্মাননা-২০১৯ ভুষিত সম্মাননা অর্জনে বরাবরেরে মত প্রমাণ করলেন তিনি মানবতার মহান এক কান্ডারী।
উল্লেখ্য, তিনি গত বি এন পি জোট সরকারের আমলে তারেক জিয়া মামলায় ফেরারী জীবনকালে সৌদিআরব গমন করেছিলেন। দীর্ঘ ১১বছর প্রবাস জীবন অতিবাহিত কালে তিনি রামপুর এলাকায় ১২৮০ শতক(৩২ কানি)জমি খরিদ করেছিলেন।উক্ত জমির ৬০ শতাংশ(দেড় কানি)জমি শিক্ষা ক্ষেত্রে বিস্তৃতি এবং প্রসারে মহান আল্লাহ তায়াআলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রামপুর মাতামুহুরী দাখিল মাদ্রাসায় লিখিত দানপত্র করেন।তিনি উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সহযোগিতায় অংশীদারীত্ব হতে পেরে নিজেকে অনেক আনন্দিত ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং উক্ত প্রতিষ্ঠানের উত্তরোত্তর সন্মৃদ্ধি কামনা করেন। এছাড়াও তাছাড়া তিনি নিজস্ব অর্থায়নে চরণদ্বীপ তেইক্কার ডিয়া জামে মসজিদের অনুদান,ভরামহুরী মহাফেজখানায় ৩২ সিলিং ফ্যান প্রদান,কৈয়ারবিল গর্ভবতী মহিলার অাপারেশন ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা, শাহারবিল ইউনিয়নের বৈদ্যুতিক তারে পুড়ে যাওয়া কান্দুসহ বিভিন্ন প্রসূতি মাকে রক্তদান ও চিকিৎসার ব্যায়ভার বহনসহ গরীব দুঃখী অসহায় মানুষের সুখে-দু:খে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে আসছেন।যার পূঁজি রোপিত বৃক্ষের তলে আসল ভরসা মানুষের উদার ভালবাসা আর দোয়া।
কাউন্সিলর জিয়াবুল বলেন,ছাত্রজীবন থেকেই আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি মানব সেবায় হল রাজনীতির মুখ্য উদ্দেশ্য।সমাজের আপমর জনতার মাঝে নিজেকে মানবসেবায় উৎসর্গ করতে পারাটাই স্বস্থিবোধ বলে মনে করি।চলমান রাজনীতির স্বার্থহাসিল উদ্দেশ্য প্রণোদিত সেবাদান নয় প্রকৃত মানবসেবায় নিঃস্বার্থভাবে মানব কল্যাণে অসহায়,দুস্ত মানুষের পাশে দাড়িয়ে সর্বদাই মানবসেবায় নিজেকে আত্ননিয়োজিত হয়ে জনবান্দব কাজ করাই মূল লক্ষ বলে জানান তৃণমূলের জনবান্দব প্রিয় ব্যাক্তিত্ব কাউন্সিলর জিয়াবুল।যারা আমাকে সম্মাননা পুরুস্কার প্রদানে ভূষিত করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.