জাহাঙ্গীর আলম
কক্সবাজার শহরের খুরুশ্কুল সড়কের (এস কে টাওয়ার) আয়কর কার্যালয়ের সামনে থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ লাশটি উদ্ধার করেন। এর বেলা আড়াইটার দিকে লাশটি সেখানে দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় ওই ভবনের ৮জনকে আটক করা হয়েছে।
আশপাশের লোকজন জানান, বেলা আড়াইটার দিকে জনশূন্য সড়কে বিরাট শব্দ শোনা যায়। শব্দ শোনার পর দোকান ও অন্যান্য প্রতিষ্ঠানের লোকজন বের হয়ে সেখানে এক ২৮ থেকে ৩০ বছরের যুবককে পড়ে থাকতে দেখেন। পড়ার পর তাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। সাথে সাথে পুলিশ কে খবর দেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় লোকজন ধারণা করছেন, ওই যুবককে পাশের নির্মাধীন ভবন থেকে ফেলে দেয়া হয়েছে। উপর থেকে ফেলার কারণে তার হাড় ভেঙে গেছে। তবে ফেলার আগেও তার মৃত্যু হতে পারে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সড়কের পশ্চিম পাশের ভবনের উঁচু স্থান থেকে আকস্মিক সড়কের উপর ছিটকে পড়ে যুবকটি। ছিটতে পড়ার সময় তার কোনো নড়াচড়া ছিলো না। তখন দু’পাশে কয়েকজন লোককে দেখা যাচ্ছে।
লাশ উদ্ধারে যাওয়া কক্সবাবর সদর মডেল থানার এসআই কাঞ্চন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে পাশের নির্মানাধীন ভবন থেকে ওই যুবককে ফেলে দেয়া হয়েছে বা পড়ে গেছে। এই ঘটনায় ওই ভবনের আটজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে নেয়া হচ্ছে। ঐ ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.