ওয়ান নিউজ ডেক্সঃ ডাকসু ভিপি’কে অন্যায়ভাবে মারধরের ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাবির অনেক শিক্ষক। তন্মধ্যে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদি এক হৃদয়বিদারক পোস্ট করেন ফেসবুকে। কিছু করতে না পারার আক্ষেপে শিক্ষকতা ছেড়ে দেয়ার কথাও জানান এই অধ্যাপক। তার পোস্টটি ছিল এরকম-

”শিক্ষকতা ছেড়ে দেয়ার সময় হয়েছে। চোখের সামনে ডাকসু ভিপি নুরু আর অন্যান্য ছাত্রদের মেরে শেষ করে ফেলা হল। কিছুই করতে পারলাম না। নিজেদের ছাত্রদের রক্ষা করতে পারি না এই শিক্ষকতার কি দাম আছে? ডাকসু অফিসের দোতলায় উঠে দেখি কেউ কেউ পানি পানি বলে চিতকার করছে। কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরা দরজা বন্ধ করে বসেছিল। বার বার আশ্বাস দেয়ার পরেও ভয়ে দরজা খুলছে না। বলছিল, লাইট নিভিয়ে দিয়ে লোহার রড দিয়ে এলো পাথারি মারা হয়েছে। কয়েক বোতল পানি শুধু এগিয়ে দিতে পারলাম। এইটা একটা বিশ্ববিদ্যালয়? আর আমিও একজন শিক্ষক? ছিঃ ছিঃ ছিঃ”

এদিকে কঠোর নিন্দা ও সমালোচনা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ওই সময়ের কিছু উক্তি টেনে লিখেছেন, ‘একপর্যায়ে নুরুল সনজীতকে বলেন, ‘আপনি তো ডাকসুর কেউ না। আপনি কেন এখানে এসেছেন।’ সনজীত তখন বলেন, ‘আমি কে, তা কিছুক্ষণ পরেই বুঝবি।’ এ বর্বরতার শেষ কোথায়?

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.